1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
বোচাগঞ্জে বিশ্বশিক্ষক দিবস পালন। লায়ন্স ক্লাবের সদস্য হলেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বোচাগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ। মৌলভীবাজারে ডিসির আদেশ তহসিলদারের টেবিলে বন্দী! ৯৯ বছরের লিজকৃত জমিতে পাকা ভবন, ফাইল আটকে রাখার অভিযোগ পটিয়ার আজিমপুরে অলৌকিক কালা চৌধুরীর দীঘি: নিয়ত করে গোসল করলে রোগ মুক্তির লোকবিশ্বাস। তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস দীঘিনালায় ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ ব্রেকিং নিউজ। ভোলায় গ্যাসের দাম বাড়ার নেপথ্যে কি অতিরিক্ত পরিবহন ব্যয় ও অনিয়ম? বোচাগঞ্জে নবনিযুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন। তাঞ্জানিয়ার IPU সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহম
সংবাদ শিরোনাম:

সাতক্ষীরা খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল।

  • আপডেটের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ২৫০ বার ভিউ

এম মনিরুল ইসলাম
বিশেষ প্রতিনিধি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশমাতা, আপোষহীন নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সাতক্ষীরায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে সাতক্ষীরা শহরের ইটাগাছা চিত্ত মোড় সংলগ্ন সিএমবি মসজিদে সাতক্ষীরা শহর ছাত্রদলের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মোঃ শাহিন ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আসিফ মাহমুদ রিপন, কুশখালী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সোহাগ, সাতক্ষীরা শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ছোট বাবু, মহিউদ্দিন কোরাইশ, এস কে মাসুদ রায়হান, সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ফারহান মাসুক এবং আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম ও সাধারণ সম্পাদক মোল্ল্যা মুহাম্মদ শাহাজুদ্দীন, দিবা নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, আহসানিয়া মিশন মাদ্রাসা ছাত্রদলের আহ্বায়ক হাফেজ আমিনুর রহমান, ৮নং ধুলিহর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাতক্ষীরা পৌর ২নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম হোসেন, সিটি কলেজ ছাত্রদল নেতা শাহরিয়াজ কামাল, নাফিস রেজা রুবাইসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন সিএমবি মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।

দোয়া শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com