1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

ওসমান হাদী হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ ও দোয়া মাহফিল

  • আপডেটের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ বার ভিউ

মো: সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর

আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদীর হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে দিনাজপুরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বাদ জুমআ দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদ, দিনাজপুর মেডিকেল কলেজ মসজিদ, দিনাজপুর সরকারি কলেজ মসজিদসহ শহরের বিভিন্ন মসজিদে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জাতীয় নাগরিক কমিটি (এনসিপি/এমসিপি) দিনাজপুর জেলা শাখার আয়োজনে দিনাজপুর জেনারেল হাসপাতাল জামে মসজিদে বাদ জুমআ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে হাসপাতালের সামনে এনসিপির উদ্যোগে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এদিকে হাবিপ্রবিতে (হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) শহীদ শরিফ ওসমান হাদীর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমআ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে দুপুর ২টায় সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে হাবিপ্রবির প্রধান ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুনরায় প্রধান ফটকে এসে সমাপ্ত হয়।

অন্যদিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর সরকারি কলেজ শাখা ও দিনাজপুর মেডিকেল কলেজ শাখার উদ্যোগে নিজ নিজ কলেজ মসজিদে পৃথকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংশ্লিষ্ট কলেজ শাখার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এছাড়াও শহীদ শরিফ ওসমান হাদীর মৃত্যুর খবর পাওয়ার পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১০টায় হত্যাকারীদের বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর মেডিকেল কলেজ শাখার উদ্যোগে কলেজ ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com