1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
ধর্ষণ মামলার আসামী কর্তৃক তরুণীকে অপহরণ ও হত্যার হুমকি, আদালতে মামলা ২৭ বছর পর কারামুক্ত কালু: মানবিক পুনর্বাসন হোক, তবে দুলাল হত্যার শোককে উপেক্ষা নয়। স্কুলে যাওয়ার কথা বলে নিয়ে গিয়ে নাবালিকাকে বিয়ে ১০ লাখ টাকা যৌতুক দাবিতে নির্যাতনের অভিযোগ, হুমকি দেওয়া হচ্ছে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ারও অধিকার’ নাটকের উদ্বোধন ময়মনসিংহের মেঘ ভেলা রিসোর্টে নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা
সংবাদ শিরোনাম:

দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ।

  • আপডেটের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬০ বার ভিউ

মোঃ নাছির উদ্দীন
দীঘিনালা খাগড়াছড়ি ।

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড দক্ষিণ নৌকাছড়ার বগরুমোহন কারবারি পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনী দীঘিনালা জোনের  উদ্যোগে পাঁচ শতাধিক পাহাড়ি ও ত্রিপুরা অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় দীঘিনালা জোন কমান্ডার লে. কর্নেল মো. ওমর ফারুক (পিএসসির) নির্দেশনায় এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মো. শায়খউদ্দিন সাকলাইন (আরএমও)। তার নেতৃত্বে সেনাবাহিনীর চিকিৎসক দল স্থানীয়দের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিভিন্ন রোগের ওষুধ বিতরণ করেন।
দুর্গম পাহাড়ি অঞ্চলে নিয়মিত চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত এসব মানুষের জন্য এ উদ্যোগ ছিল অত্যন্ত সহায়ক। স্থানীয় বাসিন্দারা জানান, দূরবর্তী এলাকার কারণে তারা সচরাচর হাসপাতালে যেতে পারেন না; ফলে প্রাথমিক চিকিৎসা পাওয়ায় অনেক সময় সমস্যা দেখা দেয়। সেনাবাহিনীর এ আয়োজন তাদের জন্য আশীর্বাদস্বরূপ।

ওষুধ নিতে আসা রনিতা ত্রিপুরা বলেন, “আমার বুকে ব্যথা ছিল। চিকিৎসা নিতে সেনাবাহিনীর কাছে এসেছি। তারা আমাকে দেখে ওষুধ দিয়েছে। সেনাবাহিনীর এই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই।”
চিকিৎসা ক্যাম্পে দায়িত্ব পালনকারী ক্যাপ্টেন মো. সায়খউদ্দীন সাকলাইন বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা মানুষের পাশে থাকবো, ইনশাআল্লাহ।”

স্থানীয়রা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের প্রশংসা জানিয়ে ভবিষ্যতে আরও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com