1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
নোটিশ :
মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত
সংবাদ শিরোনাম:

নেছারাবাদের ছারছিনা দরবার শরীফে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের সৌজন্য সফর

  • আপডেটের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৭৬ বার ভিউ

সোহেল রায়হান, স্টাফ রিপোর্টার

নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী ছারছিনা দরবার শরীফে সৌজন্য সফর করেছেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি ও দলের মনোনয়নপ্রাপ্ত ধানের শীষের প্রার্থী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন। সফরকালে তিনি ছারছিনা দরবার শরীফের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন এবং দরবারের পীর সাহেব হুজুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রথমেই প্রয়াত পীর সাহেব হুজুরের কবর জিয়ারত করেন। এ সময় তিনি দেশ, জাতি ও এলাকার কল্যাণে বিশেষ দোয়া প্রার্থনা করেন। পরে দরবার কর্তৃপক্ষের আমন্ত্রণে বর্তমান পীর সাহেব হুজুরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশ নেন।

সৌজন্য সাক্ষাতে এলাকাবাসীর শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। আহম্মদ সোহেল মঞ্জুর সুমন দরবার শরীফের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “ছারছিনা দরবার শরীফ এ অঞ্চলের মানুষের আধ্যাত্মিক পথপ্রদর্শক। এখানে আসলে হৃদয়ে এক ধরনের প্রশান্তি পাওয়া যায়। আমি দরবার শরীফের উন্নতি ও মর্যাদা অক্ষুণ্ণ থাকার জন্য দোয়া করি।

সফর শেষে তিনি দরবার শরীফের মুরিদ ও স্থানীয় ধর্মপ্রাণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সার্বিক শান্তি-সমৃদ্ধির জন্য দোয়া কামনা করেন।

এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন – পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক, অধ্যক্ষ আলমগীর হোসেন, স্বরুপকাঠী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব কাজী কামাল হোসেন সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com