
মোঃ তুহিন দেওয়ান।
টাঙ্গাইলের মধুপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ তরুণের মৃত্যু হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের টেলকি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা তসলিম কাজীর ছেলে রাকিব এবং টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাকুটিয়া পশ্চিম পাড়া এলাকার মোখলেছুর রহমানের মুকুলের ছেলে ইয়াছিন রাকিব তার বন্ধু ইয়াছিনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
স্থানীয়রা জানায়, তারা কয়েক জন বন্ধু মিলে ৩টি মোটরসাইকেল নিয়ে রসুলপুর বানারপাড় এলাকায় ঘুরতে গিয়েছিলেন। পরে মধুপুরের দিকে ফেরার পথে টেলকি পৌঁছানোর পর হঠাৎ রাকিবের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। কিছু বুঝে ওঠার আগেই রাস্তার পাশে থাকা পিলারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়। পরে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বলেন, মোটরসাইকেল টি অতিরিক্ত গতিতে চলছিল বলে ধারণা করা হচ্ছে। নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে। নিহতদের মরদেহ অরণখোলা ফাঁড়িতে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply