1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৩৮ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি,কমবে জীবন ও সম্পদের ক্ষতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন,বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে কুষ্টিয়া সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে অংশ নেন জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী,বিআরটিএ প্রতিনিধি, নিসচা নেতৃবৃন্দ,শিক্ষার্থী, পরিবহন মালিক ও শ্রমিক এবং সামাজিক সংগঠনের সদস্যরা।
র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিআরটিএ’র সহকারী পরিচালক মো. আতিয়ার রহমান, নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর জেলা নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
বক্তারা বলেন,সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা ও শৃঙ্খলার বিকল্প নেই। মানসম্মত হেলমেট ব্যবহার,গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক আইন মেনে চলা এবং চালকদের নিয়মিত প্রশিক্ষণ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁরা আরও বলেন,প্রতিটি দুর্ঘটনার পেছনে অবহেলা ও তাড়াহুড়োই বড় কারণ। তাই সড়কে দায়িত্বশীল আচরণই পারে প্রাণ ও সম্পদের ক্ষতি রোধ করতে।
আলোচনা সভায় সরকারি কর্মকর্তা,শিক্ষক,সাংবাদিক, পরিবহন মালিক-শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com