1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

লালমোহন তেতুলিয়া নদীতে জেলেদের হামলায়, আহত ৭,

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার ভিউ

হাসান হৃদয়
লালমোহন,

ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নদীতে থাকা আভিযানিক দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবির চর সংলগ্ন তেঁতুলিয়া নদীর মুন্সীর চর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ সদস্য ও মৎস্য অফিসের কয়েকজনসহ মোট ৭ জন আহত হন।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, মা ইলিশ রক্ষায় মঙ্গলবার মধ্যরাত থেকে আমাদের কয়েকটি টিম নদীতে পৃথকভাবে অভিযান পরিচালনা করছিল। বুধবার সকালের দিকে হঠাৎ করে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবির চর সংলগ্ন তেঁতুলিয়া নদীর মুন্সীর চর এলাকায় ১০ থেকে ১২ জনের সংঘবদ্ধ জেলের দল ফাইটার নৌকা নিয়ে এসে একটি আভিযানিক দলের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে তারা আমাদের ওই টিমের সদস্যদের লাঠি দিয়েও মারধর করে।

সামুদ্রিক মৎস্য কর্মকর্তা আরো জানান, খবর পেয়ে দুপুরের দিকে হামলার শিকার আভিযানিক টিমের আহত সদস্যদের উদ্ধার করি। হামলায় আহত হয়েছেন ৭ জন। তারা হলেন পুলিশ সদস্য তুষার, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী নেছার উদ্দিন, তথ্য সংগ্রহকারী জাকির হোসেন শরীফ, অফিস সহায়ক খোকন চন্দ্র দে, ট্রলারের মাঝি রাসেল, সবুজ ও স্পিডবোটের চালক মো. মনির। আহতদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ঘটনায় দ্রুত সময়ের মধ্যে থানায়, মামলা দায়ের করা হবে বলে যানিয়েছেন ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com