1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
নোটিশ :
মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত
সংবাদ শিরোনাম:

মৎস্য বিভাগের অভিযান চলাকালীন টিমের উপর জেলেদের হামলা।

  • আপডেটের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১২৬ বার ভিউ

মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল

মা ইলিশ শিকার রোধে পটুয়াখালীর দুমকিতে মৎস্য বিভাগের অভিযান চলাকালীন টিমের ওপর জেলেদের হামলার ঘটনা ঘটেছে।

‎ শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫ টায় উপজেলার আলগি এলাকায় পায়রা নদীতে এ ঘটনা ঘটে।

‎স্থানীয়রা জানান, প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার বন্ধে মৎস্য বিভাগ ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কয়েকটি নৌকা ও জাল জব্দের চেষ্টা করলে আলগি এলাকার কিছু জেলে ও তাদের স্বজনরা লাঠি, ইট-পাটকেল নিয়ে ট্রলারের দিকে আক্রমণ চালায়। পুলিশ ও মৎস্য কর্মকর্তাদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয়।

‎হামলার কারণে অভিযানের ট্রলারটি নদীর আলগি চরে সরে গিয়ে নিরাপদ অবস্থান নেয়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি, তবে ট্রলারের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে দুমকি ও পটুয়াখালী সদর থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান টিমকে উদ্ধার করে।

‎উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড অফিসার মো. সাইফুল ইসলাম জানান, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা নদীতে গেলে হঠাৎ জেলেরা সংঘবদ্ধভাবে আক্রমণ চালায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

‎পটুয়াখালী জেলায় মা ইলিশ রক্ষার অংশ হিসেবে ২২ দিনের বিশেষ অভিযান চলছে। তবে কিছু এলাকায় জেলেদের প্রতিরোধের কারণে অভিযানে ঝুঁকি দেখা দিচ্ছে

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com