
মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল
মা ইলিশ শিকার রোধে পটুয়াখালীর দুমকিতে মৎস্য বিভাগের অভিযান চলাকালীন টিমের ওপর জেলেদের হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫ টায় উপজেলার আলগি এলাকায় পায়রা নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার বন্ধে মৎস্য বিভাগ ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কয়েকটি নৌকা ও জাল জব্দের চেষ্টা করলে আলগি এলাকার কিছু জেলে ও তাদের স্বজনরা লাঠি, ইট-পাটকেল নিয়ে ট্রলারের দিকে আক্রমণ চালায়। পুলিশ ও মৎস্য কর্মকর্তাদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয়।
হামলার কারণে অভিযানের ট্রলারটি নদীর আলগি চরে সরে গিয়ে নিরাপদ অবস্থান নেয়। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি, তবে ট্রলারের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে দুমকি ও পটুয়াখালী সদর থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান টিমকে উদ্ধার করে।
উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড অফিসার মো. সাইফুল ইসলাম জানান, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা নদীতে গেলে হঠাৎ জেলেরা সংঘবদ্ধভাবে আক্রমণ চালায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পটুয়াখালী জেলায় মা ইলিশ রক্ষার অংশ হিসেবে ২২ দিনের বিশেষ অভিযান চলছে। তবে কিছু এলাকায় জেলেদের প্রতিরোধের কারণে অভিযানে ঝুঁকি দেখা দিচ্ছে
Publisher & Editor: Bahadur Chowdhury
Mobile: 01323002377
Editorial & Commercial Office: Chowdhury Complex, Chairman Bazar, Char Fasson, Bhola
Mobile: 01323002377
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া কপি করা নিষেধ।