1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন ভোলা জেলার লালমোহন থানা পুলিশের অভিযানেঃ-১০০ (‌‌একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। বিনা পারিশ্রমিকে এক হাজারেরও বেশি মৃতদেহের গোসল ও কাফনের কাজ করা আব্দুল খালেক ঢালী জীবনের শেষ সময়ে এখন নিজেই অসহায়। দীঘিনালা ৭ বিজিবি ব্যাটালিয়ন এর ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ইলিশার হাট বাজার মহাসড়কের ব্রিজে বড় ধরনের ফাটল, দুর্ঘটনার আশঙ্কা এক সময়ের আনোয়ার আলী আবার ফিরছেন তার চিরাচরিত হীন রুপে। মাদক সেবী নয়, মাদক সম্রাট ধরার দাবি—তবেই মাদকমুক্ত হবে ভোলা
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ার কুমারখালীতে যুবককে আটকে রেখে চাঁদা দাবি: দু’জন গ্রেফতার

  • আপডেটের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়ার কুমারখালীতে মো. রাফি (১৮) নামের এক যুবককে পাঁচ দিন আটকে রেখে চাঁদা দাবির অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকার শহিদুলের ছেলে রাব্বি হোসেন (২২) ও সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার মনির উদ্দিনের ছেলে রাজু আহমেদ।
পুলিশ সূত্রে জানা গেছে,ভুক্তভোগী রাফিকে কৌশলে ডেকে নিয়ে যায় আসামিরা। এরপর তাকে নির্জন স্থানে আটকে রেখে পরিবারের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়। ঘটনাটি জানাজানি হলে রাফির পরিবার থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শনিবার গভীর রাতে দু’জনকে গ্রেফতার করে।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন,চাঁদা দাবির অভিযোগে মামলা হয়েছে। তদন্ত চলছে,অন্য জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি,অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com