1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
নোটিশ :
মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত
সংবাদ শিরোনাম:

দিনাজপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৪৭ বার ভিউ

মো সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর

বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে দিনাজপুরে। এ উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় দিনাজপুর জিলা স্কুল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বাদ্যযন্ত্রের সুরে সাজানো র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিলা স্কুল অডিটরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সোহাগ চন্দ্র সাহা। তিনি বলেন,

> “শিক্ষক-শিক্ষার্থী-প্রতিষ্ঠান—এই তিনটি ওতোপ্রতভাবে জড়িয়ে রয়েছে। এই তিনটি ছাড়া শিক্ষা ফলপ্রসূ হয় না। শিক্ষক হচ্ছেন সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাঁর ভয়েজ, বডি ল্যাংগুয়েজ ও আচরণ শিক্ষার্থীদের আকৃষ্ট করার মতো হওয়া প্রয়োজন। শিক্ষকদের আত্মোপলব্ধি করতে হবে, কারণ শিক্ষার্থীরা সবসময় তাদের শিক্ষককে অনুসরণ করে। অবশ্যই শিক্ষকদের সামাজিক মর্যাদা দিতে হবে, কারণ একটি জাতিকে এগিয়ে নিতে শিক্ষকই প্রকৃত কারিগর।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিরাজুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন —
নুরজাহান কামিল মাদ্রাসার অধ্যক্ষ আ.স.ম আব্দুল মঈদ,
দিনাজপুর সংগীত ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মারুফা বেগম,
ফুলবন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল রাজ্জাক,
রাণীগঞ্জ এহিয়া হোসেন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোকলেছুর রহমান,
ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান,
দিনাজপুর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম,
এবং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুজ্জামান।

অনুষ্ঠানে দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

দিবসটি উপলক্ষে দিনাজপুর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com