1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বাল্য বিবাহ প্রতিরোধে “কন্যা সাহসীকা” সম্মাননা পেলেন জিয়ানগরের তহমিনা কুষ্টিয়া ৩আসনের এমপি মূফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। কুষ্টিয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সাংবাদিক আল-আমিন সরদারের নামে উকিল নোটিশ ও হুমকির অভিযোগে জিডি কুষ্টিয়ায় দৌলতপুর ব্রাশফায়ারে গুলিবিদ্ধ ১০। কুষ্টিয়ার খাজানগরে খাল দখল ও দূষণে জনজীবন বিপর্যস্ত দেখার যেন কেউ নেই কুষ্টিয়ায় স্বস্তির বাতাস মূল্যবৃদ্ধির মাঝেও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে রুহুল ফিলিং স্টেশন কুষ্টিয়া মিরপুরে পরিকল্পিত হত্যাকাণ্ডের চার মাস পরও বিচারহীনতা অসহায় পরিবারের আর্তনাদ ভয়াংকর সংকটে পরবে বিএনপি – পলাশ মন্ডল ভয়ংকর সন্ত্রাসী অস্ত্র ধারী এ কে এম নাসির উদ্দিন নান্নু আবারো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পায় তারা।
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় ডাঃ গৌরাঙ্গ প্রসাদ ধারা স্মৃতিপদক ও গোপী কিষান আগরওয়ালা সারাওগী সম্মাননা প্রদান

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়ার থানাপাড়া সার্বজনীন পূজা মন্দির কমিটির আয়োজনে রবিবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো ডাঃ গৌরাঙ্গ প্রসাদ ধারা স্মৃতিপদক ও স্বর্গীয় গোপী কিষান আগরওয়ালা সারাওগী সম্মাননা স্মারক প্রদান-২০২৫।থানাপাড়া সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. আখতারুজ্জামান কাজল মাজমাদার,ভাইস চেয়ারম্যান রেড ক্রিসেন্ট সোসাইটি,সাধারণ সম্পাদক কেন্দ্রীয় বড় জামে মসজিদ, সভাপতি থানাপাড়া ঈদগাহ ও পরিচালক,দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ,কুষ্টিয়া। অনুষ্ঠানে সংবর্ধনা স্বারক গ্রহণ করেন ঊষা রানী পাল এবং স্মৃতিপদক প্রদান করা হয় স্বর্গীয় অনিল চন্দ্র বিশ্বাসকে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ দেবাশীষ পাল,অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান,সার্জারী বিভাগ, কুষ্টিয়া মেডিকেল কলেজ। ডাঃ রতন কুমার পাল,অর্থোপেডিক সার্জন, কুষ্টিয়া মেডিকেল কলেজ। হ্যাপি সাহা,সহকারী পরিচালক, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম,কুষ্টিয়া। মোঃ মেজবাউর রহমান পিন্টু,সাবেক সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল ও সভাপতি কুষ্টিয়া জিমন্যাস্টিক ক্লাব। ইয়াসিন আলি, সভাপতি জেলা পরিষদ সুপার শপিং মল ও বিশিষ্ট সমাজসেবক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রী বিশ্বনাথ দাস, সভাপতি থানাপাড়া সার্বজনীন পূজা মন্দির কমিটি। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সনজিব কুমার জোয়াদ্দার এবং আজীবন সদস্য শ্রী স্বপন কুমার সাহা (শংকর)। সঞ্চালনা করেন দীপঙ্কর দাস এবং সহ-সঞ্চালক ছিলেন কমিটির অর্থ সম্পাদক।বক্তারা বলেন, ডাঃ গৌরাঙ্গ প্রসাদ ধারা ও গোপী কিষান আগরওয়ালা সারাওগী সমাজ উন্নয়ন, মানবসেবা ও শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁদের স্মৃতি ধরে রাখতে এ ধরনের আয়োজন সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করবে।প্রধান অতিথির বক্তব্যে কাজল মাজমাদার বলেন,দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। ধর্ম যার যার,উৎসব সবার—এই চেতনা নিয়ে আমরা সবাই মিলে এগিয়ে যাব। কুষ্টিয়ার ঐতিহ্যই হলো ভ্রাতৃত্ব, শান্তি ও সৌহার্দ্য। তিনি আরও বলেন,সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্প্রীতি রক্ষায় ভূমিকা রাখতে হবে। সহমর্মিতা ও শ্রদ্ধার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে প্রধান অতিথি পূজা মণ্ডপ পরিদর্শন করেন ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উপস্থিত ভক্তবৃন্দ কাজল মাজমাদারের আন্তরিকতা ও সম্প্রীতির বার্তায় সন্তোষ প্রকাশ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com