1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
নোটিশ :
বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন ভোলা জেলার লালমোহন থানা পুলিশের অভিযানেঃ-১০০ (‌‌একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। বিনা পারিশ্রমিকে এক হাজারেরও বেশি মৃতদেহের গোসল ও কাফনের কাজ করা আব্দুল খালেক ঢালী জীবনের শেষ সময়ে এখন নিজেই অসহায়। দীঘিনালা ৭ বিজিবি ব্যাটালিয়ন এর ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ইলিশার হাট বাজার মহাসড়কের ব্রিজে বড় ধরনের ফাটল, দুর্ঘটনার আশঙ্কা এক সময়ের আনোয়ার আলী আবার ফিরছেন তার চিরাচরিত হীন রুপে। মাদক সেবী নয়, মাদক সম্রাট ধরার দাবি—তবেই মাদকমুক্ত হবে ভোলা বোরহানউদ্দিনে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ।
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় সবজির দামে আগুন, আধা কেজি করে কিনছেন ক্রেতারা

  • আপডেটের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৭ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়ার বাজারে সবজির লাগামহীন দাম সাধারণ ক্রেতাদের নাজেহাল করে তুলেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের সবজির দামই ৬০ থেকে ১০০ টাকা কেজির মধ্যে ঘোরাফেরা করছে। এমন অবস্থায় অধিকাংশ ক্রেতাই এখন আধা কেজি করে সবজি কিনতে বাধ্য হচ্ছেন। বর্তমানে বাজারে প্রতি কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে ৭০ টাকা, পটল ৭০ টাকা, মুলা ৭০ টাকা, বেগুন (গোল) ৮০-১০০ টাকা, বেগুন (লম্বা) ৬০ টাকা, ঝিঙা ৮০ টাকা, চিচিঙা ৭০ টাকা, ধন্দুল ৭০ টাকা, বরবটি ১০০ টাকা, করলা ১০০ টাকা, শসা ৮০ টাকা, টমেটো ১২০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা, কচু ২০ টাকা, কচুর লতি ৩০ টাকা, কাঁকরোল ৮০ টাকা, গাজর ৮০ টাকা এবং মিষ্টি কুমড়া ৬০ টাকা। তুলনামূলকভাবে আলুর দাম স্থিতিশীল রয়েছে, প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২০ টাকা এবং কাঁচা পেঁপে ১৫- ২০ টাকা। ভুক্তভোগী ক্রেতা আশরাফুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন,৬০ থেকে ১০০ টাকার নিচে এখন কোনো সবজি নেই। আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে এত দামে বাজার করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। একেকটি সবজি আমি আধা কেজি করে কিনেছি। অথচ এতদিন ধরে দাম বাড়তি থাকলেও বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগ নেই। সবজি বিক্রেতারা বলছেন, দাম বেশি হওয়ায় তাদের ব্যবসাও কমে গেছে। মিউনিসিপাল বাজারের বিক্রেতা হাশেম আলী জানান,আগে যেখানে প্রতিদিন ৪০ কেজি সবজি বিক্রি করতাম,এখন তা নেমে এসেছে ২০ কেজিতে। কারণ, ক্রেতারা এক কেজির বদলে আধা কেজি করে কিনছেন। অন্যদিকে,বিক্রেতা জাহাঙ্গীর আলম মনে করছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বাড়তি রয়েছে। তিনি বলেন,এখন বেশিরভাগ সবজির মৌসুম শেষ হয়ে গেছে। নতুন ফসল বাজারে উঠলে দাম কিছুটা কমতে পারে। তার আগ পর্যন্ত সবজির দাম বাড়তি থাকবে। সবজি বিক্রেতা ও ক্রেতাদের অভিমত,বাজারে নিয়মিত মনিটরিং না থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা আশাবাদী, দ্রুত কার্যকর উদ্যোগ নিলে সবজির দাম কিছুটা হলেও স্বাভাবিক হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com