1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
নোটিশ :
স্কুলে যাওয়ার কথা বলে নিয়ে গিয়ে নাবালিকাকে বিয়ে ১০ লাখ টাকা যৌতুক দাবিতে নির্যাতনের অভিযোগ, হুমকি দেওয়া হচ্ছে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ারও অধিকার’ নাটকের উদ্বোধন ময়মনসিংহের মেঘ ভেলা রিসোর্টে নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা।
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ার মিরপুরে ধলসা পোড়াদহ সড়কের ব্রিজ ঝুঁকিপূর্ণ এলাকা বাসীর দাবি দ্রুত সংস্কার না হলে ঘটতে পারে বড় দুর্ঘটনা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আটিক গ্রাম ইউনিয়নের ধলসা থেকে পোড়াদহ যাওয়ার সড়কের জিকে (গঙ্গা-কপোতাক্ষ) ক্যানেলের উপর নির্মিত ব্রিজটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
দীর্ঘদিন ধরে সংস্কারহীন ও জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা এ ব্রিজে প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী।

ওই ব্রিজের পাশেই রয়েছে আটিক গ্রাম মাধ্যমিক বিদ্যালয়। প্রতিদিন শত শত শিক্ষার্থী স্কুলে আসা-যাওয়ার জন্য বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ এই ব্রিজ ব্যবহার করছে।
স্থানীয়রা জানান,ব্রিজটির সলিং ভেঙে পড়েছে,এর ফলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলেন, প্রতিদিন স্কুলে যেতে ভয় লাগে,ব্রিজের গায়ে দাঁড়ালে মনে হয় ভেঙে যাবে।
তবুও আর কোনো রাস্তা না থাকায় এই পথেই যেতে হয়।
এলাকাবাসীর অভিযোগ,দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি।
একজন স্থানীয় প্রবীণ ব্যক্তি জানান,এই ব্রিজ দিয়ে শুধু শিক্ষার্থী নয়, গ্রামের অসুস্থ মানুষকেও হাসপাতালে নিতে হয়। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটলে এর দায়ভার কে নেবে?
স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশে এলাকাবাসীর দাবি,অতি দ্রুত জরাজীর্ণ এই ব্রিজটির সংস্কার কাজ শুরু করা হোক। অন্যথায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষের প্রাণহানি ঘটতে পারে যে কোনো মুহূর্তে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com