1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
নোটিশ :
নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
সংবাদ শিরোনাম:

দিনাজপুর বিরলে বিএনপি’র সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

  • আপডেটের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৫৮ বার ভিউ

মো সালাম রাব্বানী
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরল উপজেলা বিএনপি’র উদ্যোগে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) বিকেলে বিরল শহীদ মিনার চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর জেলা বিএনপি’র নির্বাহী সদস্য ও দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোঃ আব্দুল বাকীর সভাপতিত্বে এবং দিনাজপুর জেলা বিএনপি’র নির্বাহী সদস্য, জেলা প্রচার দলের সভাপতি ও উপজেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা সম্পাদক এম আক্কাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—
উপজেলা বিএনপি’র সহ-সভাপতি রেজাউল ইসলাম বাদশা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আকতারুজ্জামান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল ও হায়দার আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুস্তম আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোবাস্সেরুল ইসলাম এবং বিরল পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মাহিদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া দল। আমরা এই আদর্শ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সততা এবং ত্যাগকে ধারণ করে, তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘদিন সংগ্রাম করেছি। অবশেষে ৫ আগস্ট আমরা ফ্যাসিস্ট শাসক হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি।”
তিনি আরও বলেন, “যারা রাজনৈতিক সুবিধাবাদিতা করে আওয়ামী লীগে যোগ দিয়েছেন, তাদের বিএনপিতে কোনো স্থান নেই। বিগত এক দশকে যারা দমন-পীড়নের শিকার হয়েছেন এবং সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন, তারাই বিএনপি’র আসল শক্তি। তাদের নিয়েই নতুন প্রজন্মের তৃণমূল বিএনপি গড়ে উঠবে।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com