1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
WIPC-এর কেন্দ্রীয় সহ-সভাপতি রাঙ্গা বান্দারানায়েকের দ্রুত রোগমুক্তি কামনায় বিশ্বব্যাপী সাংবাদিক নেতৃবৃন্দ কুষ্টিয়া ছয় রাস্তার মোড় লালন টিভি ২৪ এর অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন বার্তা অনলাইন পত্রিকার শুভ উদ্বোধন আমতলীতে হাত বাঁধা অবস্থায় ঘরের আড়ার সাথে ঝুলছিলো যুবকের মরদেহ। আফগানিস্তানে ওয়াল্ড ইন্টারন্যাশনাল প্রেসক্লাব -এর ১১ সদস্যের বোর্ড কমিটি গঠন। কুষ্টিয়ার বিশিষ্ট সংগীতশিল্পী ও প্রশিক্ষক কোহিনুর খানম না ফেরার দেশে চলে গেছেন। দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার যত বড় প্রভাবশালী ব্যক্তি দুর্নীতিবাজ হোন না কেন, সেই চেয়ার স্থায়ী নয় কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা শরিফুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত নেছারাবাদে গ্রাম পুলিশের বিরুদ্ধে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন।
সংবাদ শিরোনাম:

উত্তরার ঘটনার পর চার দলকে ডেকে আলোচনায় প্রধান উপদেষ্টা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১১৩ বার ভিউ

মেহেদী হাসান হৃদয়
ঢাকা, ২২ জুলাই ২০২৫: বিএনপি ও জামায়াতে ইসলামীসহ চারটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (আজ) রাত ৯টার দিকে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে, চলমান রাজনৈতিক সংকট, সাম্প্রতিক বিমান দুর্ঘটনা এবং তা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি নিয়ে আলোচনার উদ্দেশ্যেই এ বৈঠকের আয়োজন করা হয়েছে।

বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। জামায়াতে ইসলামীর পক্ষে অংশ নেন নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

এছাড়াও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ও যুগ্ম-মহাসচিব গাজী আতাউর রহমান বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকের প্রেক্ষাপট তৈরি হয় গতকাল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায়। ওই ঘটনার প্রতিবাদে আজ সচিবালয় ও উত্তরায় ব্যাপক বিক্ষোভ হয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে ধারাবাহিক সংলাপ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। আজকের বৈঠকে অংশগ্রহণকারী রাজনৈতিক নেতারা সংশ্লিষ্ট ইস্যুগুলোর দ্রুত সমাধানে গুরুত্ব আরোপ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com