1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
নোটিশ :
নেছারাবাদের গণমান থেকে আইনাঙ্গনের আন্তর্জাতিক পরিমণ্ডলে মোহাম্মদ ছফওয়ান নেছারাবাদে পত্রিকায় প্রকাশিত সংবাদের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন গ্রামের মানুষের আস্থার নাম: পল্লী চিকিৎসক আবদুর রহমান ও লায়লা ফার্মেসি মেডিকেল কেয়ার। দিঘীনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা ক্লাস, অংশ নিল ৫ শতাধিক শিক্ষার্থী নেতৃত্ব মানে ক্ষমতা নয়, মানুষের সেবা: জামাল উদ্দিন প্রতিবেদনে রেকর্ড হালনাগাদের পরামর্শ, অথচ হালনাগাদের ফাইলই আটকে রেখেছেন তহসিলদার! মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনির্দিষ্টকালের ছুটিতে। কুষ্টিয়ায় আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু, ২৫০ শয্যা হাসপাতালেই রোগীর ভিড়।
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়া মিরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামীর দাবি মানসিক রোগে আত্মহত্যা,এলাকাজুড়ে শোক ও ক্ষোভ

  • আপডেটের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১১৬ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের গোপালপুর গ্রামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত গৃহবধূর নাম ডলি খাতুন (৩৮), পিতা নফিল প্রামানিক। তার মৃত্যু নিয়ে স্থানীয়দের মধ্যে যেমন শোক, তেমনি দেখা দিয়েছে নানা প্রশ্ন ও ক্ষোভ। স্বামী মিজানুর রহমান (৪০) দাবি করেছেন, তার স্ত্রী দীর্ঘদিন মানসিক রোগে ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। এই প্রেক্ষিতে তিনি ১৯ জুলাই (শনিবার ) সকালে মিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ১৯ জুলাই সকাল আনুমানিক ৭টায় স্ত্রীর সঙ্গে কথা বলে তিনি কাজে বেরিয়ে যান। এরপর সকাল ৮টার দিকে তাদের মেয়ে মিশু (১১) ঘরে ঢুকে দেখতে পায়, ডলি খাতুন ঘরের ডাফের (বাঁশের আড়ার) সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলছেন। চিৎকার শুনে পরিবারের সদস্যসহ স্থানীয়রা ছুটে এসে তাকে মৃত অবস্থায় পান। খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, “আমরা একটি অভিযোগ পেয়েছি। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট এবং তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” ডলি খাতুনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা বলছেন, ডলি ছিলেন সহজ-সরল ও শান্ত স্বভাবের একজন নারী। তার মৃত্যুতে গোটা গ্রামে বিষাদের ছায়া নেমে এসেছে। প্রসঙ্গত, এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com