1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
নোটিশ :
স্কুলে যাওয়ার কথা বলে নিয়ে গিয়ে নাবালিকাকে বিয়ে ১০ লাখ টাকা যৌতুক দাবিতে নির্যাতনের অভিযোগ, হুমকি দেওয়া হচ্ছে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ারও অধিকার’ নাটকের উদ্বোধন ময়মনসিংহের মেঘ ভেলা রিসোর্টে নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা।
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ার কুমারখালীতে জমি সংক্রান্ত বিরোধে পূর্ব শত্রুতার জেরে হামলা, আহত ১

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৫০ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে হামলার শিকার হয়েছেন মো. শফিকুল ইসলাম (৪৮) নামে এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় কুমারখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শফিকুল ইসলাম কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন মাস্টারের ছেলে। শফিকুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দেশ্যে রাতে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরিবার সূত্রে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল অভিযুক্তদের সঙ্গে।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিরোধ চলছিল শফিকুল ইসলামের সঙ্গে একই গ্রামের বাসিন্দা মো. মুসা শাহ (৫০), মো. ইসাহাক শাহ (৪৫) ও মো. দাউদ শাহ (৩৬)-এর। অভিযুক্তদের পিতার নাম বাল্যক শাহ। পূর্ব বিরোধের জেরে বুধবার (২ জুলাই) রাতে শফিকুল ইসলামকে একা পেয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন এলাকাবাসী। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহতের পরিবারের দাবি, এটি ছিল পরিকল্পিত হত্যাচেষ্টা। এ ঘটনায় কুমারখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে অভিযুক্তদের নাম উল্লেখ করা হয়েছে।অভিযোগ পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরেজমিন তদন্ত করেছে। তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। আহতের পরিবার সার্বক্ষণিক নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পেয়েছি, ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com