1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
নেছারাবাদে ২২ পিছ ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার : থানায় মামলা কুষ্টিয়া দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযানে সাড়ে ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ রুচির মৃত্যুর রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার:
সংবাদ শিরোনাম:

খাগড়াছড়িতে দীঘিনালার আলোচিত ১নং মেরুং ইউপি চেয়ারম্যান গ্রেফতার।

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৩৪ বার ভিউ

মো. নাছির উদ্দীন,
দীঘিনালা, খাগড়াছড়ি

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ০১ নং মেরুং ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মাহমুদা আক্তার লাকীকে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের ভাটারা থানা একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে বুধবার তাকে দীঘিনালা থানায় হস্তান্তর করা হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকারিয়া বলেন, ‘মাহমুদা বেগম লাকীর বিরুদ্ধে থানায় একটি রাজনৈতিক মামলার এজাহার ভুক্ত আসামী। মামলাটি ০৫ আগস্ট পরবর্তী সময়ে দীঘিনালা থানায় রুজু হয়।’

পুলিশ জানায়, মাহমুদা বেগম লাকী সরকার পরিবর্তনের পর থেকে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। মাহমুদা বেগম লাকী খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার রশিক নগর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন জনপ্রতিনিধি হিসেবে মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

গ্রেপ্তারের পর বুধবার (২১ মে) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি জাকারিয়া জানান, বর্তমানে দীঘিনালায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com