1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

নেই ওষুধ, নেই চিকিৎসা—বোরহানউদ্দিন হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছে রোগী, ঝুঁকি নিয়েই ছুটে চলছে স্বজনরা

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৯৩ বার ভিউ

মোঃ বিজয় চৌধুরী

আবহাওয়া অনুকূলে নেই। আকাশ মেঘাচ্ছন্ন, নদী উত্তাল। নালঞ্চ স্টিমারে যাতায়াত এখন প্রাণনাশের শামিল। তবুও অনেকেই বাধ্য হচ্ছেন জীবনের ঝুঁকি নিয়েই নদী পাড়ি দিতে। কারণ, একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে মানবসৃষ্ট অব্যবস্থা—এরই মাঝে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে এক অসহায় মানুষ।

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের তিনতলায় বিনা চিকিৎসায় ছটফট করছেন এক অসহায় রোগী—এরশাদ নামের এই ব্যক্তি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, অথচ পাশে নেই কোনো চিকিৎসক, নেই ওষুধ, নেই জরুরি চিকিৎসা সুবিধা। একটি স্যালাইন পর্যন্ত হাসপাতাল থেকে না দিয়ে রোগীর পরিবারকে কিনে আনতে হয়েছে বাইরের দোকান থেকে।

সরকারি বরাদ্দকৃত ওষুধ নেই, নেই প্রয়োজনীয় পরীক্ষার যন্ত্রপাতি, নেই অভিজ্ঞ সার্জন। অথচ এই হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীদের মাসিক বেতন চলে জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকায়। প্রশ্ন উঠেছে—এই টাকায় যদি একজন অসহায়, দরিদ্র রোগী ন্যূনতম চিকিৎসাটুকুও না পান, তবে এই প্রতিষ্ঠান চালিয়ে রাখারই বা প্রয়োজন কী?

একজন মানুষের জীবনের মূল্য যদি এমন করুণ অবহেলায় মাপা হয়, তাহলে মানবতার স্থান কোথায়? এমন প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই রোগীর স্বজনরা বাধ্য হচ্ছেন শত ঝুঁকি নিয়ে বাউফল উপজেলা থেকে ভোলা জেলায় ছুটে যেতে।

এ যেন এক চরম বাস্তবতার ছবি—যেখানে রাষ্ট্রের সেবাপ্রতিষ্ঠান ব্যর্থ, আর মানবতা হারিয়ে ফেলেছে তার মুখচ্ছবি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com