1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
নোটিশ :
সম্প্রীতির বন্ধনে দুর্গোৎসব: উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে বিএনপি নেতা আবুল হোসেন আজাদ গাজীপুরে কারখানা কর্মকর্তার ধমকের পর ফ্লোরে ঢলে পড়ে নারী পোশাকশ্রমিকের মৃত্যু: ছুটি না দেওয়া ও অবহেলার অভিযোগ ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করলেন ড. জিয়াউদ্দিন হায়দার কুষ্টিয়া কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া লালনশাহর মাজার প্রাঙ্গণ থেকে টাইম বোমা উদ্ধার করল পুলিশ। দুর্গোৎসবে নিরাপত্তা নিশ্চিতে পটিয়ায় ছাত্রশক্তির মণ্ডপ পরিদর্শন। আশুলিয়ায় সমাজসেবক দেলোয়ার মীরের ওপর হামলার অভিযোগ, আইসিইউতে চিকিৎসাধীন সুজন গাজীর নেতৃত্বে ১০–১৫ জনের হামলার অভিযোগ; সুষ্ঠু তদন্তের আশ্বাস পুলিশের কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়ন পরিষদ ঘিরে বিতর্ক পাল্টাপাল্টি অভিযোগে প্রশ্নবিদ্ধ সামাজিক মর্যাদা,সমাধানে আলোচনার আহ্বান কাতারে গ্রেপ্তার বাংলাদেশের বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কুষ্টিয়া কুমারখালী উপজেলার আদাবাড়িয়ায় শিক্ষার আলো ছড়াচ্ছে মুন্সি তুফাজ্জল হোসেন-রিজিয়া খাতুন মডেল মাদ্রাসা কুষ্টিয়া মাদ্রাসাই দারুল আশফাক আল ইসলামিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী,ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
সংবাদ শিরোনাম:

চরফ্যাশনে ৭ সাংবাদিক ও বিএনপি নেতার বিরুদ্ধে সাইবার আইনে মামলা, ক্ষোভ সাংবাদিক মহলে।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৯০ বার ভিউ

বাহাদুর চৌধুরী | দক্ষিণের অপরাধ সংবাদ;

ভোলার চরফ্যাশনে সাত সাংবাদিক ও বিএনপির এক নেতার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত ২৮ এপ্রিল বরিশাল সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি রেকর্ডভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই চরফ্যাশনের সাংবাদিক সমাজে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও মামলাটিকে উদ্দেশ্যপ্রণোদিত এবং মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী হিসেবে সমালোচনা করা হচ্ছে।
মামলার আসামিদের মধ্যে রয়েছেন—
চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশের আলো প্রতিনিধি জুলফিকার মাহামুদ নিয়াজ,
সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি কামাল গোলদার,
যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ প্রতিনিধি জামাল মোল্লা,
যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি নোমান সিকদার,
প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সময়ের কণ্ঠস্বর প্রতিনিধি সাইফুল ইসলাম মুকুল,
নির্বাহী সদস্য ও আগামীর সময় প্রতিনিধি আবু সিদ্দিক,
সদস্য ও যায়যায়দিন প্রতিনিধি আমিনুল ইসলাম
এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন।
সাংবাদিকদের অভিযোগ, সদ্য যোগদান করা ইউএনও’র পরিচিতি সভায় তাদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদ জানানোয় পরিকল্পিতভাবে এ মামলা করা হয়েছে। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। অন্যথায় বৃহত্তর আন্দোলন ও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
এ বিষয়ে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ আল ফরিদ জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com