1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
নোটিশ :
এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস
সংবাদ শিরোনাম:

সরকারি দায়িত্ব পালনে হামলার শিকার – অভিযুক্ত ব্যক্তি জামিনে মুক্ত হয়ে হুমকি-ধামকি ও হয়রানিমূলক মামলার অভিযোগ

  • আপডেটের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৬৭ বার ভিউ

ভোলা প্রতিনিধি:
ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির চরফ্যাশন জোনাল অফিসে কর্মরত এজিএম (ওএন্ডএম) পদে দায়িত্ব পালনরত একজন কর্মকর্তা সরকারি দায়িত্ব পালনের সময় তার টিমের ওপর সংঘটিত হামলা ও পরবর্তী হয়রানিমূলক পরিস্থিতি সম্পর্কে অভিযোগ করেছেন।

সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল ২০২৫ তারিখে দুপুর ৩:৩০ মিনিটে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন চর যমুনা এলাকার ৫ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগের ভিত্তিতে একটি সাভির্স অর্ডার (নং ৩৫১৮) অনুযায়ী লাইন বিচ্ছিন্ন করতে একটি টিম পাঠানো হয়। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে, লাইনম্যান মোঃ আমিনুল ইসলাম স্থানীয় ব্যক্তি মোঃ করিম ও তার তিন সহযোগীর দ্বারা ইট ও রড দিয়ে আক্রমণের শিকার হন। এতে তিনি বুকে, মুখে ও পিঠে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

এই ঘটনায় দুলারহাট থানায় ১৪ এপ্রিল ২০২৫ তারিখে মামলা দায়ের করা হয় (মামলা নং-০৭), যার অধীনে পেনাল কোডের ১৪৩/১৮৬/৩৩২/৩২৩/৩০৭/৩২৫/৩৭৯/৫০৬/১১৪ ধারায় মামলা রুজু করা হয় এবং আসামি মোঃ করিমকে পুলিশ তাৎক্ষণিকভাবে গ্রেফতার করে।

তবে, স্থানীয় আদালত থেকে জামিনে মুক্তি পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তি বর্তমানে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে হুমকি ও চাপ প্রয়োগ করছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত করিম, ভোলা সমাজসেবা অফিসের মাধ্যমে লাইনম্যান ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে ‘নারী নির্যাতনের’ মিথ্যা মামলা দায়ের করেছেন বলেও জানা গেছে, যা ভুক্তভোগীরা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

সরকারি দায়িত্ব পালনে হামলা এবং পরবর্তী হুমকি-ধামকির ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তা জেলা প্রশাসনের নিকট লিখিতভাবে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com