1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
নোটিশ :
ভোলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার লালমোহন থানা পরিদর্শনে। একাত্তর টিভির সেরা কনটেন্ট এডিটর লালমোহনের মেহেদী রিমন। কুষ্টিয়া মিরপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত দুমকিতে স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগমুক্তি কামনায় ডব্লিউআইপিসির আন্তর্জাতিক সাংবাদিক নেতৃবৃন্দ,বিভিন্ন দেশের সাংবাদিক নেতাদের উদ্বেগ, সহমর্মিতা ও দ্রুত সুস্থতা কামনা; মানবিক সহযোগিতার আহ্বান বোচাগঞ্জে মোবাইলকোর্ট অভিযানে ১৯৪ বস্তাসার জব্দ। কেশবপুরে সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজধানীর মিরপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া জলদস্যুমুক্ত নিরাপদ সুন্দরবন বিনির্মাণে সাতক্ষীরা জুড়ে আন্দোলন চলমান রয়েছে, থাকবে।হুশিয়ারি জনগণের… কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ।
সংবাদ শিরোনাম:

ভোলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাউছার লালমোহন থানা পরিদর্শনে।

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৫ বার ভিউ

হাসান হৃদয়
লালমোহন,

ভোলা জেলা পুলিশের সার্বিক কার্যক্রমের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও দাপ্তরিক ব্যবস্থাপনা পর্যালোচনার অংশ হিসেবে আজ বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয় লালমোহন থানা বার্ষিক পরিদর্শন করেন।

বার্ষিক পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় লালমোহন থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন ও প্রতিরোধমূলক কার্যক্রম, মামলা তদন্তের অগ্রগতি এবং দাপ্তরিক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যালোচনা করেন। এ সময় তিনি থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র ও রেজিস্টার পরিদর্শন করেন এবং দাপ্তরিক কার্যক্রমে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ জনগণের দোরগোড়ায় দ্রুত ও কার্যকর পুলিশি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল ও সুদৃঢ় করার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ আহসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার(লালমোহন সার্কেলে) জনাব সত্যজিৎ কুমার ঘোষ, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) জনাব মোঃ মেহেদী হাসান, লালমোহন থানার অফিসার ইনচার্জসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।

ভোলা জেলা পুলিশের প্রতিটি ইউনিটে পেশাদারিত্ব, শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে জননিরাপত্তা ও জনসেবার মানোন্নয়নে এ ধরনের বার্ষিক পরিদর্শন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভোলা জেলা পুলিশ জনসেবায়, জননিরাপত্তায়, সর্বদা জনগণের পাশে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com