1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
নোটিশ :
২২ জুলাই ২০২৬ তারিখের আবেদন পরিপ্রেক্ষিতে ১৪ অক্টোবর ২০২৬ তারিখে ১১৩৪ স্মারক তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসক কার্যালয়ে, ৩ মাস অতিবাহিত হলেও শেষ হয়নি আর.এস হালনাগাদের কাজ । আর.এস হালনাগাদের ৩ মাস পর তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে, RDC: প্রতিবেদন পর্যালোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লালমোহন ইউনিয়নের ১নং ওয়ার্ডে চেয়ারম্যান প্রার্থী নাসিম মাতাব্বরের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রযুক্তি, প্রশিক্ষণ ও দলগত সমন্বয়ে নিরাপদ বিমান চলাচলের লক্ষ্যে ঢাকায় আন্তর্জাতিক সেমিনার বুড়িগোয়ালিনী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ছাত্রনেতা মোল্লা জাহাঙ্গীর আলম। দীঘিনালায় ২৪তম মহান দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো জটিল জরুরি অস্ত্রোপচার, প্রাণে বাঁচলেন গৃহবধূ তজুমদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১৮ জেলের কারাদণ্ড। নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন কুষ্টিয়া সদর উপজেলার ১৪ নং গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী,হাবিব রাশেদ
সংবাদ শিরোনাম:

তজুমদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১৮ জেলের কারাদণ্ড।

  • আপডেটের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৫ বার ভিউ

তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি।

ভোলার তজুমদ্দিনে মৎস্যসম্পদ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে ১৮ জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২১ জেলেকে আটক, তিনটি মাছ ধরার ট্রলার ও জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ট্রলারগুলো মৎস্য অফিসের হেফাজতে রাখা হয়েছে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, রোববার (২৫ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে উপজেলার মহিষখালী মাছঘাটসংলগ্ন মেঘনা নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিনের নেতৃত্বে মৎস্য প্রশাসনের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় মাছ ধরারত অবস্থায় ২১ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের মধ্যে ১৮ জনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বাকি তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবারের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন—মো. শিপন (৩২), মো. সজিব (১৯), মো. কাশেম (৩৩), মো. ফয়সাল (২৫), মো. সোহাগ (২৫), নুর ইসলাম (২৫), আকবর (২০), মো. রাশেদ (২০), মনির (২৮), মো. আইয়ুব (২৮), ইব্রাহীম মাঝি (৫২), মো. রফিক (৪০), মো. শরীফ (২৮), মো. হাফিজ (৩৪), মো. মাকসুদ (৪৮), মো. শাহাদাত (২০), মো. ফারুক (৬৫) ও মো. কামাল (৬২)। তাঁদের সবার বাড়ি তজুমদ্দিন উপজেলায় বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বনি আমিন বলেন, মেঘনা নদীতে অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞার ২২ দিনে কেউ সরকারি আইন লঙ্ঘন করলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com