1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
নোটিশ :
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো জটিল জরুরি অস্ত্রোপচার, প্রাণে বাঁচলেন গৃহবধূ তজুমদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১৮ জেলের কারাদণ্ড। নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন কুষ্টিয়া সদর উপজেলার ১৪ নং গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী,হাবিব রাশেদ কুষ্টিয়া বড় ও কোর্ট স্টেশন পরিদর্শনে রেলসচিব: অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের প্রতিশ্রুতি। কুষ্টিয়ায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের খাজানগরে অটো রাইস মিলের বর্জ্যে হুমকির মুখে কৃষিজমি কুয়াকাটার উপকূল উতৃতাল,ঘূর্ণিঝড়ের শঙ্কা, পায়রাসহ চার বনৃদরে সতর্কসংকেত। তরুণ ও করপোরেট পেশাজীবীদের মেলবন্ধনে ঢাকায় LCB-এর ‘Get-together 3.0’ কলকাতার স্বাধীনতা দিবস উদযাপন সমিতির ‘ওয়ার্ল্ড সম্মাননা’ পেলেন সাংবাদিক আওরঙ্গজেব কামাল সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মানবিক সেবায় অবদানের স্বীকৃতি বোচাগঞ্জে তিন যুবকের পেঁপে চাষে সফলতার স্বপ্ন।
সংবাদ শিরোনাম:
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো জটিল জরুরি অস্ত্রোপচার, প্রাণে বাঁচলেন গৃহবধূ তজুমদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১৮ জেলের কারাদণ্ড। নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন কুষ্টিয়া সদর উপজেলার ১৪ নং গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী,হাবিব রাশেদ কুষ্টিয়া বড় ও কোর্ট স্টেশন পরিদর্শনে রেলসচিব: অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের প্রতিশ্রুতি। কুষ্টিয়ায় ইংলিশ ল্যাঙ্গুয়েজ অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের খাজানগরে অটো রাইস মিলের বর্জ্যে হুমকির মুখে কৃষিজমি কুয়াকাটার উপকূল উতৃতাল,ঘূর্ণিঝড়ের শঙ্কা, পায়রাসহ চার বনৃদরে সতর্কসংকেত। তরুণ ও করপোরেট পেশাজীবীদের মেলবন্ধনে ঢাকায় LCB-এর ‘Get-together 3.0’ কলকাতার স্বাধীনতা দিবস উদযাপন সমিতির ‘ওয়ার্ল্ড সম্মাননা’ পেলেন সাংবাদিক আওরঙ্গজেব কামাল সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মানবিক সেবায় অবদানের স্বীকৃতি বোচাগঞ্জে তিন যুবকের পেঁপে চাষে সফলতার স্বপ্ন।

নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন কুষ্টিয়া সদর উপজেলার ১৪ নং গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী,হাবিব রাশেদ

  • আপডেটের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৭ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়া সদর উপজেলার ১৪ নং গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী,গরিব-দুঃখী মেহনতী মানুষের পরিচিত মুখ,অসহায় মানুষের সেবক,তারুণ্যের অহংকার,বিশিষ্ট ব্যবসায়ী,দানবীর ও সমাজ সেবক।
(হাবিব রাশেদ) ১২ দফা অঙ্গীকার নিয়ে,নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন।
তিনি বলেন,আপনাদের ভালোবাসা,আস্থা ও সমর্থনকে সঙ্গে নিয়ে,একটি আধুনিক উন্নত,স্বচ্ছ,জবাবদিহি মূলক,জনবান্ধব গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন গড়ার প্রত্যয়ে আমি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি।

আমি মনে করি চেয়ারম্যান হওয়া কোন ক্ষমতার বিষয় নয়,এটি জনগণের সেবা করার দায়িত্ব,ও আমানত। আপনাদের ভোটে নির্বাচিত হলে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে ইউনিয়নের অসহায় মানুষের অধিকার মর্যাদা নিশ্চিত করতে কাজ করব ইনশাল্লাহ।
নির্বাচনী ইশতেহারে ১২ দফা অঙ্গীকার নামাই প্রকাশ করেছেন তিনি।

১: স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত ইউনিয়ন পরিষদ।
ইউনিয়ন পরিষদের সকল সেবা সহজ ও দ্রুত করন,হয়রানি মুক্ত করার উদ্যোগ নেয়া হবে,সরকারি বরাদ্দ ও উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা,জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

২: রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।
কাঁচা ও জরাজীর্ণ রাস্তা পর্যায়ক্রমে উন্নয়ন,গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার,কালভার্ট ও সেতু নির্মাণ এবং গ্রামীন যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

৩: জলাবদ্ধতা নিরসন ও ড্রেনেজ ব্যবস্থা।
খাল,নালার পানি নিষ্কাশনের পথ সচল রাখা এবং প্রয়োজনীয় স্থানে ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলে জলবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

৪: কৃষক ও কৃষির উন্নয়ন।
কৃষকদের সরকারি সুযোগ সুবিধা প্রান্তি সহজ করা,কৃষি উপকরণ ও আধুনিক প্রযুক্তির বিষয়ে সহযোগিতা এবং কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সংঘে সমন্বয় করা হবে।

৫: শিক্ষা ও শিক্ষার্থীদের অগ্রাধিকার।
শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতা,মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং ঝরে পড়া রোধে সামাজিক উদ্যোগ গ্রহণ করা হবে।

৬: বয়স্ক,বিধবা,প্রতিবন্ধী,ও অসহায় মানুষের অধিকার।
বয়স্ক ভাতা,বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা,মাতৃকালীন ভাতা,অ-স্বচ্ছল ভাতা,কৃষি কার্ড,এবং সরকারের সকল প্রকার সামাজিক নিরাপত্তা,কর্মসূচির সুযোগ,সুবিধা প্রকৃত ও যোগ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
কোন যোগ্য ব্যক্তি হয়রানি তদবির বা নৈতিক সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন,এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

৭: যুব সমাজের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন।
শিক্ষিত ও বেকার যুবকদের জন্য কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি,উদ্যোক্তা তৈরিতে উৎসাহ,এবং আত্মকর্ম সংস্থানের সুযোগ বাড়াতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করা হবে।

৮: মাদকমুক্ত গোস্বামী দুর্গাপুর গড়ার অঙ্গীকার।
মাদক,জুয়া,সন্ত্রাস,সামাজিক অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।
তরুণ সমাজকে খেলাধুলা সৃজনশীল কর্মকান্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

৯: নারী ও শিশুদের নিরাপত্তা।
বাল্যবিবাহ,নারী নির্যাতন,শিশুশ্রম,প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি,এবং প্রয়োজনীয় ক্ষেত্রে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

১০: স্বাস্থ্য সেবা ও জনকল্যাণ।
গ্রামীণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ করতে উদ্যোগ নেওয়া হবে।
অসহায় দরিদ্র,জরুরী এমন মানুষের পাশে সামাজিক সহযোগিতা কার্যক্রম করা হবে।

১১: আধুনিক ও ডিজিটাল গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন।
নাগরিক সনদ,জন্মনিবন্ধন সহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা সহজ ও ডিজিটাল করার উদ্যোগ নেয়া হবে।
ইউনিয়ন বাসি যাতে কম সময়ে ও কম ভোগান্তিতে সেবা পান তা নিশ্চিত করার চেষ্টা থাকবে।

১২: পরিছন্ন,সবুজ ও বাসযোগ্য গোস্বামী দুর্গাপুর।
পরিচ্ছন্নতা অভিযান,বৃক্ষরোপণ,পরিবেশ সংরক্ষণ,এবং জলাশয় রক্ষায় জনসম্পৃক্ততা বাড়ানো হবে।
একটি পরিচ্ছন্ন সবুজ ও বাসযোগ্য গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন গড়ে তোলায় হবে অন্যতম লক্ষ্য।

তিনি আরো বলেন আমার অঙ্গীকার,জনগণের ভোটে নির্বাচিত হলে কথায় নয় কাজে বিশ্বাসী,দুর্নীতি নয়,স্বচ্ছতা চাই,বৈষম্য নয়,সম অধিকার চাই,হয়রানি নয়,জনবান্ধব সেবা চাই,মাদক নয়,শিক্ষিত ও কর্মমুখী যুব সমাজ চাই, প্রতিহিংসা নয়,সম্প্রীতি ও সৌহার্দের গোস্বামী দুর্গাপুর চাই।

চেয়ারম্যান নয়,জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই,
আপনাদের দোয়া ভালোবাসা সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করছি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com