
মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
মৌলভীবাজার সদর উপজেলার আদর্শ গ্রামের বাসিন্দা সম্ভব খাঁন মুকিদের ৯৯ বছরের লিজ প্রাপ্ত ৭০ শতক খাস জমি সাম্প্রতিক আর.এস রেকর্ডে ভুলবশত ১ নং খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, ৩৩,১২/৯৫ ইং মূলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বন্দোবস্ত পাওয়া জমিটি তিনি দীর্ঘদিন ধরে ভোগদখলে রেখে নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করে আসছেন। কিন্তু তার মৃত পিতা সদর খাঁনের নামে রেকর্ড লিপিবদ্ধ না হওয়ায় নানা আইনি ও দাপ্তরিক জটিলতা দেখা দিয়েছে।
এ বিষয়ে গত ২২ জুলাই ২০২৬ তারিখে তিনি জেলা প্রশাসক বরাবর আর.এস রেকর্ড হালনাগাদের জন্য লিখিত আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্তের জন্য সদর উপজেলা ভূমি অফিসে পাঠানো হয়।
আবেদনের প্রায় ৩ মাস পর গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে স্মারক নং ১১৩৪ মূলে সদর উপজেলা ভূমি অফিস থেকে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
কিন্তু প্রতিবেদন জমা দেওয়ার পরেও ১৪ দিন অতিবাহিত হলেও আর.এস রেকর্ড হালনাগাদের কাজ এখনও সম্পন্ন হয়নি বলে ভুক্তভোগী অভিযোগ করেছেন।
এ বিষয়ে আজ জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব ডেপুটি কালেক্টর (RDC)’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “প্রতিবেদন পর্যালোচনা করে শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Leave a Reply