1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
নোটিশ :
পঞ্চগড়ে সারের অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা সংবাদ প্রকাশের পরও সমাধান নেই, মৌলভীবাজার সদর ভূমি অফিসের বিরুদ্ধে অভিযোগ সোনাপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহাদাত পাটওয়ারির মোটরসাইকেল শোডাউন তুরস্কের ওসমান বাইকুস: সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মর্যাদার প্রতি যার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে কুষ্টিয়া মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে চাঁদা না দেওয়ায় প্রবাসীর পিতা মাতাকে মেরে রক্তাক্ত করলেন কুষ্টিয়া জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে ৮ নং পাটিকাবাড়ি ইউনিয়ন পরিষদে কমিউনিটি পুলিশিং ক্যাম্পিং সভা অনুষ্ঠিত দীঘিনালা–রাঙামাটি রুটে চালু হলো যাত্রীবাহী পিকআপ সার্ভিস প্রতিবেদনে আর.এস হালনাগাদের পরামর্শ, অথচ ১৪৩ স্মারক ২৩.০৮.২০২৬ আর এস হালনাগাদের ফাইল উপজেলা ভূমি অফিসের টেবিলে। কুমিল্লায় বন বিভাগের চেকপোস্টে ঘুষ বাণিজ্যের অভিযোগ! বৈধ কাগজপত্র থাকার পরও কাঠবোঝাই গাড়িপ্রতি ২,১০০–২,৬০০ টাকা আদায়ের অভিযোগ, নীরব কেন কর্তৃপক্ষ? অবশেষে ভোলা থেকে বদলি তোতা মিয়া! দীর্ঘদিনের বিতর্কের অবসান, অনিয়মের অভিযোগ তদন্ত করে জবাবদিহি নিশ্চিতের দাবি ভুক্তভোগীদের
সংবাদ শিরোনাম:

কুমিল্লায় বন বিভাগের চেকপোস্টে ঘুষ বাণিজ্যের অভিযোগ! বৈধ কাগজপত্র থাকার পরও কাঠবোঝাই গাড়িপ্রতি ২,১০০–২,৬০০ টাকা আদায়ের অভিযোগ, নীরব কেন কর্তৃপক্ষ?

  • আপডেটের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৮ বার ভিউ

কুমিল্লা জেলা প্রতিনিধি:
সরকারি রাজস্ব পরিশোধ ও প্রয়োজনীয় অনুমতি নিয়ে কাঠ পরিবহন করেও রেহাই পাচ্ছেন না ব্যবসায়ীরা। কুমিল্লা জেলা বন বিভাগের সোহাগ গাজীর চেকপোস্টে টিভি চেকিংয়ের নামে কাঠবোঝাই প্রতিটি গাড়ি থেকে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত আদায়ের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে।
ভুক্তভোগী কাঠ ব্যবসায়ীদের অভিযোগ, টাকা দিতে অস্বীকৃতি জানালে কাঠ নামানো, পরিমাপ ও কাগজপত্র যাচাইয়ের নামে গাড়ি দীর্ঘ সময় আটকে রেখে হয়রানি করা হয়। তাঁদের দাবি, প্রতিদিন বিপুলসংখ্যক গাড়ি থেকে এভাবে অর্থ আদায় করা হচ্ছে। এমনকি কিছু গাড়ির ক্ষেত্রে ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেওয়ার অভিযোগও রয়েছে।
ঘুষের কাছে কি জিম্মি বৈধ কাঠ ব্যবসায়ীরা?
সরকারি নিয়ম মেনে ব্যবসা করার পরও যদি অতিরিক্ত অর্থ দিতে হয়, তবে সেই অর্থ কোন আইনে আদায় করা হচ্ছে? সরকারি চেকপোস্ট কি রাজস্ব আদায়ের কেন্দ্র, নাকি অনিয়মের আখড়া—এ প্রশ্ন এখন ভুক্তভোগীদের মুখে মুখে।
ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান বাস্তবে কতটা কার্যকর, এ ঘটনায় সেই প্রশ্নও সামনে এসেছে। অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্য উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
ঘুষ কোনো নিয়ম নয়, কোনো সরকারি কর্মকর্তার ব্যক্তিগত আয়ের উৎসও নয়। বৈধ কাগজপত্র থাকার পরও অর্থ আদায়ের অভিযোগ অত্যন্ত দুঃখজনক, তাই সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতেই হবে। দুর্নীতির বিরুদ্ধে নীরবতা নয়—প্রয়োজন নিরপেক্ষ তদন্ত ও দৃশ্যমান ব্যবস্থা।
এদিকে উক্ত অভিযোগের বিষয় নিয়ে একাধিকবার কুমিল্লা জেলা বন কর্মকর্তাকে ফোন করা হলেও তিনি ফোনটি রিসিভ করেন নাই।

(বিস্তারিত দ্বিতীয় পর্বে)

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com