
মোঃ আসাদ আলী
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বোচাগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) এস এম আহসান হাবিবের আমন্ত্রণে সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার(১০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বোচাগঞ্জ থানায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সেতাবগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক আবুল ওহাবসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বোচাগঞ্জ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক প্রতিরোধ, অপরাধ দমন এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন এবং জনস্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে পেশাগত সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রেখে এলাকার জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের কল্যাণে একযোগে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
Leave a Reply