1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
নোটিশ :
বোচাগঞ্জে বিশ্বশিক্ষক দিবস পালন। লায়ন্স ক্লাবের সদস্য হলেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বোচাগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ। মৌলভীবাজারে ডিসির আদেশ তহসিলদারের টেবিলে বন্দী! ৯৯ বছরের লিজকৃত জমিতে পাকা ভবন, ফাইল আটকে রাখার অভিযোগ পটিয়ার আজিমপুরে অলৌকিক কালা চৌধুরীর দীঘি: নিয়ত করে গোসল করলে রোগ মুক্তির লোকবিশ্বাস। তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস দীঘিনালায় ৫১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ ব্রেকিং নিউজ। ভোলায় গ্যাসের দাম বাড়ার নেপথ্যে কি অতিরিক্ত পরিবহন ব্যয় ও অনিয়ম? বোচাগঞ্জে নবনিযুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন। তাঞ্জানিয়ার IPU সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহম
সংবাদ শিরোনাম:

বোচাগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ।

  • আপডেটের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১০ বার ভিউ

মোঃ আসাদ আলী
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনাজপুরের বোচাগঞ্জে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোচাগঞ্জ উপজেলা শাখা।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে সেতাবগঞ্জ বাজারে উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল হকের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহাবুব আলম, সেতাবগঞ্জ পৌর জামায়াতের আমির মাসুম বিল্লাহসহ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বাজারের বিভিন্ন স্থানে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয়সংবলিত লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে কোথাও পানি জমতে না দেওয়া, বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বিভিন্ন পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণের আহ্বান জানানো হয়।
এ ছাড়া দিনের বেলাতেও মশার কামড় থেকে সতর্ক থাকার এবং জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। এ লক্ষ্যে দেশব্যাপী জনসচেতনতা সপ্তাহের অংশ হিসেবে বোচাগঞ্জে এ কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা সাধারণ মানুষকে নিজেদের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পানি জমে থাকার স্থানগুলো নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com