1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
নোটিশ :
নেতৃত্ব মানে ক্ষমতা নয়, মানুষের সেবা: জামাল উদ্দিন প্রতিবেদনে রেকর্ড হালনাগাদের পরামর্শ, অথচ হালনাগাদের ফাইলই আটকে রেখেছেন তহসিলদার! মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনির্দিষ্টকালের ছুটিতে। কুষ্টিয়ায় আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু, ২৫০ শয্যা হাসপাতালেই রোগীর ভিড়। লালমোহনে বিপুল পরিমাণ চোরাচালানকৃত সয়াবিন তেল, ০২টি কাভার্ডভ্যানসহ ৩ জন গ্রেফতার WIPC-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হলেন শ্রীলঙ্কার সাংবাদিক নেতা রাঙ্গা বান্দারানায়েকে কুষ্টিয়া সদর উপজেলার বংশী তলায় ডিবি পুলিশের অভিযানে দুই সন্ত্রাসী দুটি পিস্তল ও গুলিসহ আটক সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে লায়ন্স ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
সংবাদ শিরোনাম:

শিশু আলীর মৃত্যুর ঘটনায় প্রশ্নের মুখে উদয়পুর রাস্তার মাথা ইসলামি একাডেমির নিরাপত্তা ব্যবস্থা

  • আপডেটের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪৩ বার ভিউ

মোঃ তুহিন ফরাজী ভোলা প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের উদয়পুর রাস্তার মাথায় অবস্থিত উদয়পুর রাস্তার মাথা ইসলামি একাডেমির নার্সারি শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ আলীর সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থী নিরাপত্তা ব্যবস্থা, পরিচালন পদ্ধতি এবং প্রয়োজনীয় বিধি-বিধান অনুসরণের বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

জানা যায়, ২০২৪ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে প্রতিষ্ঠানটির নিজস্ব কোনো পরিবহন ব্যবস্থা নেই। শিক্ষার্থীরা ভাড়াকৃত যানবাহনে যাতায়াত করে এবং প্রতিদিন ছুটির পর ব্যস্ত ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক পার হয়ে বাড়ি ফিরতে হয়।
স্থানীয়দের অভিযোগ, ব্যস্ত সড়কের পাশে অবস্থিত হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে ছোট শিশুদের রাস্তা পারাপারে ঝুঁকি থেকেই যাচ্ছে।

গত শনিবার ছুটির পর কয়েকজন শিক্ষার্থীকে দুইজন শিক্ষক রাস্তা পার করানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার ধাক্কায় নার্সারি শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ আলী গুরুতর আহত হয়। পরে তাকে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ভোলা সদর হাসপাতাল, এরপর উন্নত চিকিৎসার জন্য বরিশাল এবং সর্বশেষ ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। শিশু আলীর মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত শিশুর বাবা মো. ইউসুফ অভিযোগ করে বলেন, প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি এবং নিরাপদ যাতায়াত ব্যবস্থা না থাকায় তার সন্তানকে হারাতে হয়েছে।
এ বিষয়ে উদয়পুর রাস্তার মাথা ইসলামি একাডেমির পরিচালক মো. জুয়েল বলেন, “আমাদের নিজস্ব কোনো পরিবহন ব্যবস্থা নেই। এটি একটি নতুন প্রতিষ্ঠান। দুর্ঘটনার সময় শিক্ষকরা শিক্ষার্থীদের রাস্তা পার করানোর দায়িত্ব পালন করছিলেন।”

স্থানীয়রা শিশুর মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com