1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
নোটিশ :
দিঘীনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা ক্লাস, অংশ নিল ৫ শতাধিক শিক্ষার্থী নেতৃত্ব মানে ক্ষমতা নয়, মানুষের সেবা: জামাল উদ্দিন প্রতিবেদনে রেকর্ড হালনাগাদের পরামর্শ, অথচ হালনাগাদের ফাইলই আটকে রেখেছেন তহসিলদার! মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনির্দিষ্টকালের ছুটিতে। কুষ্টিয়ায় আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু, ২৫০ শয্যা হাসপাতালেই রোগীর ভিড়। লালমোহনে বিপুল পরিমাণ চোরাচালানকৃত সয়াবিন তেল, ০২টি কাভার্ডভ্যানসহ ৩ জন গ্রেফতার WIPC-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হলেন শ্রীলঙ্কার সাংবাদিক নেতা রাঙ্গা বান্দারানায়েকে কুষ্টিয়া সদর উপজেলার বংশী তলায় ডিবি পুলিশের অভিযানে দুই সন্ত্রাসী দুটি পিস্তল ও গুলিসহ আটক
সংবাদ শিরোনাম:

বোরহানউদ্দিনে তুচ্ছ ঘটনায় বাড়িতে ঢুকে হামলা, আহত ৩

  • আপডেটের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৫৬ বার ভিউ

মোঃ তুহিন দেওয়ান।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার জয়া ৬ নং ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। আজ রাত আনুমানিক ৮ ঘটিকার সময় জয়া ৬ নং ওয়ার্ড শাফিজল মাঝির নিজ বাড়িতে ঢুকে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ৩ জনকে গুরুতর আহত করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব জয়া ৬ নং ওয়ার্ডের শাফিজল মাঝির সাথে অভিযুক্ত জুয়েল বেপারির তুচ্ছ বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে আজ রাতে জুয়েল বেপারি তার সাথে আরও ৬/৭ জনকে নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শাফিজল মাঝির বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে শাফিজল মাঝি ও তার পরিবারের সদস্যদের ওপর ঝাঁপিয়ে পড়েন।

হামলায় আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়িতে এসে এই ধরনের বর্বরোচিত হামলার ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এদিকে অভিযুক্ত জুয়েল বেপারি বলেন, আমি এই ব্যপারে কিছুই জানি না।
বোরহানউদ্দিন থানা পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com