1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
নোটিশ :
দিঘীনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা ক্লাস, অংশ নিল ৫ শতাধিক শিক্ষার্থী নেতৃত্ব মানে ক্ষমতা নয়, মানুষের সেবা: জামাল উদ্দিন প্রতিবেদনে রেকর্ড হালনাগাদের পরামর্শ, অথচ হালনাগাদের ফাইলই আটকে রেখেছেন তহসিলদার! মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনির্দিষ্টকালের ছুটিতে। কুষ্টিয়ায় আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু, ২৫০ শয্যা হাসপাতালেই রোগীর ভিড়। লালমোহনে বিপুল পরিমাণ চোরাচালানকৃত সয়াবিন তেল, ০২টি কাভার্ডভ্যানসহ ৩ জন গ্রেফতার WIPC-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হলেন শ্রীলঙ্কার সাংবাদিক নেতা রাঙ্গা বান্দারানায়েকে কুষ্টিয়া সদর উপজেলার বংশী তলায় ডিবি পুলিশের অভিযানে দুই সন্ত্রাসী দুটি পিস্তল ও গুলিসহ আটক
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়া কুমারখালীর জনভোগান্তির অবসানে কাঁচা রাস্তা সংস্কার কাজের শুভ উদ্বোধন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৯২ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের শালঘর-মধুয়া গ্রামের জনদুর্ভোগের প্রতীক হয়ে থাকা কাঁচা রাস্তা সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে উৎসবমুখর পরিবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর উপস্থিতিতে এ উন্নয়ন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। দীর্ঘদিনের দুর্ভোগ ঘুচিয়ে এ উদ্যোগ যেন গ্রামীণ জনপদে স্বস্তির নতুন বার্তা হয়ে এসেছে।
বছরের পর বছর অবহেলায় পড়ে থাকা এই গুরুত্বপূর্ণ সড়কটি বর্ষা এলেই কাদা ও জলাবদ্ধতায় চলাচলের অযোগ্য হয়ে উঠত। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষিপণ্য নিয়ে হাটমুখী কৃষক, জরুরি চিকিৎসাসেবাপ্রত্যাশী রোগীসহ সাধারণ মানুষের নিত্যদিনের দুর্ভোগ যেন ছিল নীরব আর্তনাদ।
এ প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেন কুষ্টিয়া এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ এবং কুমারখালী উপজেলা এলজিডি প্রকৌশলী মো. নাজমুল হক। তাঁদের তত্ত্বাবধান ও আন্তরিক প্রচেষ্টায় ঠিকাদার মোহাম্মদ মামুনের নেতৃত্বে কাজ এগিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণ এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হবে এবং দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটবে স্থায়ীভাবে।
গ্রামের মাটিতে উন্নয়নের এই পদধ্বনি যেন সরকারের চলমান উন্নয়ন অগ্রযাত্রার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত—এমনটাই মনে করছেন স্থানীয় সচেতন মহল। শালঘর-মধুয়া সড়কের এই সংস্কার কাজ শুধু একটি রাস্তার পুনর্জাগরণ নয়, এটি গ্রামীণ মানুষের স্বপ্ন, সম্ভাবনা ও প্রাপ্য অধিকার প্রতিষ্ঠারও প্রতীক।
কুষ্টিয়া প্রতিনিধি: মো. মুনজুরুল ইসলাম

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com