1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
নোটিশ :
দিঘীনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা ক্লাস, অংশ নিল ৫ শতাধিক শিক্ষার্থী নেতৃত্ব মানে ক্ষমতা নয়, মানুষের সেবা: জামাল উদ্দিন প্রতিবেদনে রেকর্ড হালনাগাদের পরামর্শ, অথচ হালনাগাদের ফাইলই আটকে রেখেছেন তহসিলদার! মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনির্দিষ্টকালের ছুটিতে। কুষ্টিয়ায় আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু, ২৫০ শয্যা হাসপাতালেই রোগীর ভিড়। লালমোহনে বিপুল পরিমাণ চোরাচালানকৃত সয়াবিন তেল, ০২টি কাভার্ডভ্যানসহ ৩ জন গ্রেফতার WIPC-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হলেন শ্রীলঙ্কার সাংবাদিক নেতা রাঙ্গা বান্দারানায়েকে কুষ্টিয়া সদর উপজেলার বংশী তলায় ডিবি পুলিশের অভিযানে দুই সন্ত্রাসী দুটি পিস্তল ও গুলিসহ আটক
সংবাদ শিরোনাম:

মদনপুরবাসীর আস্থার প্রতীক: সমাজসেবক আলহাজ্ব জামাল উদ্দিন চকেট:

  • আপডেটের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৭৬ বার ভিউ

ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা

ভোলা জেলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে একটি পরিচিত ও আস্থার নাম—আলহাজ্ব জামাল উদ্দিন চকেট। বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং ভোলা জেলা শ্রমিক পার্টির সভাপতি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
স্থানীয়দের মতে, গরিব, দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তার জীবনের প্রধান অঙ্গীকার। তিনি মদনপুরের মানুষকে নিজের পরিবারের সদস্য হিসেবে দেখেন—ভাই, বন্ধু, মা-বোন ও আত্মীয়-স্বজনের মতোই। ফলে যে কোনো সংকটে তিনি সাহসিকতার সঙ্গে মানুষের পাশে দাঁড়ান।
মানবিক কর্মকাণ্ডে তার অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। নিজস্ব অর্থায়নে একটি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা, দরিদ্র পরিবারের কন্যাদের বিবাহে আর্থিক সহায়তা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো—এসব উদ্যোগ তাকে মানুষের হৃদয়ের কাছাকাছি নিয়ে এসেছে। স্থানীয় অনেকেই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তার সহায়তার কথা উল্লেখ করেন।
অন্যায়ের বিরুদ্ধে তার অবস্থানও স্থানীয়ভাবে আলোচিত। অনেকের মতে, অপরাধ ও সন্ত্রাসের বিরুদ্ধে তিনি সবসময় দৃঢ় অবস্থান নিয়েছেন এবং প্রভাবশালী মহলের চাপের মুখেও নিজের অবস্থান থেকে সরে আসেননি। তার এই ভূমিকার কারণে অতীতে তিনি নানা প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হয়েছেন বলেও স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে, যার মধ্যে আইনি জটিলতা ও হয়রানির অভিযোগও উঠে এসেছে।
সম্প্রতি মদনপুর ইউনিয়নে তার সফরকে কেন্দ্র করে সাধারণ হাজার হাজার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয়দের দাবি, এটি তার প্রতি মানুষের আস্থা ও সমর্থনেরই প্রতিফলন। উক্ত সাদা মনের সাহসী মানুষটিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।
তবে একই সঙ্গে একটি প্রভাবশালী মহল তার এই জনপ্রিয়তা নিয়ে অস্বস্তিতে রয়েছে বলেও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে। তাদের আশঙ্কা, তিনি নির্বাচিত হলে এলাকার বিভিন্ন অনিয়ম ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সামনে আসতে পারে।
আমরা গণমাধ্যমকর্মীরা কোনো পক্ষকে ছোট করা নয়, বরং দায়িত্বশীলভাবে বাস্তবতা তুলে ধরাকেই প্রধান কর্তব্য মনে করি। সেই দৃষ্টিকোণ থেকে বলা যায়—আলহাজ্ব জামাল উদ্দিন চকেট একজন মানবিক, সাহসী ও জনমুখী ব্যক্তি হিসেবে ইতোমধ্যেই মানুষের আস্থা অর্জন করেছেন।
সবশেষে, তার সার্বিক সাফল্য কামনা করা হচ্ছে এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা—তিনি যেন মদনপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষকে সুস্থ, নিরাপদ ও কল্যাণে রাখেন।
#বিস্তারিত দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ এর পত্রিকাতে দেখুন :

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com