1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
নোটিশ :
ভয়াংকর সংকটে পরবে বিএনপি – পলাশ মন্ডল ভয়ংকর সন্ত্রাসী অস্ত্র ধারী এ কে এম নাসির উদ্দিন নান্নু আবারো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পায় তারা। উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল—গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট দৌলতখানে অগ্নি অস্ত্রসহ দুই সন্ত্রাসী ডাকাত আটক, প্রভাবশালী চক্রের সম্পৃক্ততার অভিযোগ তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন নেছারাবাদে হাম রুবেলার টিকাদান শুরু : পাবে ২২,৯৭৩ জন শিশু সাত ডাকাতের সঙ্গে জীবন বাজি রেখে একাই লড়লেন গৃহকর্তা : এক ডাকাত নিহত তজুমদ্দিনে কিশোরীর অনশন, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অবস্থান। সম্পর্কের পর যোগাযোগ বিচ্ছিন্নের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য তৃণমূল প্রশাসনে স্বচ্ছতার সংকট: কাগুজে শাসন বনাম বাস্তবতার বাংলাদেশ। নেছারাবাদে অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা
সংবাদ শিরোনাম:

ভয়াংকর সংকটে পরবে বিএনপি – পলাশ মন্ডল

  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ০ বার ভিউ

নিজস্ব প্রতিনিধি

‘ভয়ঙ্কর সংকটে পরবে বিএনপি’ সমসাময়িক বিষয় নিয়ে রাজনৈতিক বিশ্লেষণে এমন মন্তব্য করেছেন- ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক, পলাশ মন্ডল। তিনি রাজনৈতিক বিশ্লেষণধর্মী ব্যখ্যায় দলের বিগত দিন ও বর্তমান প্রেক্ষাপটের বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, আমি মনে প্রানে একজন বিএনপির কর্মী, আবার আমি কিন্তু সাধারণ পরিবারের একজন সদস্য, আমার পরিবারের প্রতি যথেষ্ট দায়বদ্ধতা রয়েছে। এমতাবস্থায় বিএনপির চেয়ারপার্সন ও সিনিয়র নেতাদের কাছে একটা অনুরোধ করছি, দেখেন ১৭ বছর বিএনপি ক্ষমতার বাইরে ছিলো সাধারণ ও প্রকৃত নেতা কর্মীরা বর্তমানে কেউ ভালো নেই। দলের এখন অবস্থান ভালো তাই বলে খারাপ সময় আসবে না এটা কিন্তু ঠিক না। ১৭ বছরের নিয়মিত মিছিল মিটিং, মামলা, হামলা, পুলিশি হয়রানি এতে একটা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এর কর্মীর পক্ষে বারতি কিছু করা সম্ভব ছিলো না। বর্তমানেও বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এর কর্মীরা পরিবার ও সমাজ থেকে অবহেলিত, কারন ৯০% লোকের হাতে টাকা নেই। যা ছিলো তাও দলের পিছে শেষ।
তাই আমার মতে দলের দায়িত্ব হলো দল ও অঙ্গসংগঠনের দুঃসময়ের ত্যাগী নেতাদের সঠিক কর্ম সংস্থান, ব্যবসায়ীক ভাবে সহযোগিতা ও সাংগঠনিকভাবে তাদের প্রতিষ্ঠিত করা। কারন ১৭ বছর আপনাদের উপর ভরসা বিশ্বাস করে এরা পাশে ছিলো। ব্যপ্তয় ঘটলে
এই প্রকৃত কর্মীরা যখন প্রতিবাদ করবে এবং যখন তারা নিশ্বাস দিবে তাতে দল ধংস হয়ে যাবে। দলের দুঃসময়ে কাউকে পাশে পাবেন না। সবাইকে চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, এমপি বানাতে পারবেন না এটা সঠিক, তবে দলের সঠিক নেতৃত্বের মাধ্যমে নেতা কর্মীদের কর্ম ও আর্থিক ভাবে সচ্ছল করা সম্ভব আমি মনে করি।
আমার বিশ্বাস কোন ত্যগী কর্মী দলের সাথে বেইমানি করতে চায় না, দল ছাড়তে চায় না। আমার দেখা দুঃসময়ে বিএনপির কর্মী ছিলো, মিটিং মিছিল করেছে দলের সুসময় তারা অন্য দলে যোগ দিয়েছে এটা কি শুধু তাদের দোষ নাকি আমাদের সাংগঠনিক সমস্যা?
আমার দাবি একটাই,
প্রকৃত নেতা কর্মীদের সঠিক মুল্যায়ন ও সততার সাথে নেতাকর্মীদের প্রতি দায়বদ্ধতা প্রতিষ্ঠিত হোক এটাই চাওয়া।

নতুন প্রজন্মের ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দলের নেতারা এই আমলেও কর্ম ও আর্থিক ভাবে সচ্ছল না হলে দুঃসময়ে তারা কিভাবে দেশের ও দলের শক্তিশালী খুটি হবে।
তাই দলের ও দেশের শৃঙ্খলা ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ, সঠিক ও সততার সাথে দল পরিচালনার সাথে ছাত্রসমাজ ও যুবসমাজকে কর্ম ও আর্থিক ভাবে সচ্ছল করতে হবে এবং দলের স্বার্থে সকল ত্যাগী নেতাকর্মীকে সার্বিক সহযোগিতা করতে হবে। নইলে এই দল (বিএনপি) ভবিষ্যতে ভয়ানক সংকটে পরবে এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি।
কেউ তখন জীবনের ঝুকি নিয়ে রাস্তায় নামবে না। কারন জীবনের ঝুকি নিয়ে আমরা মধ্য বিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের কর্মীরাই নামি। তারা টিকে না থাকতে পারলে বিপদে পরতে হবে। যার প্রমান আজকের আওয়ামিলীগ। তবে আওয়ামীলীগের পতনের কারনে শুধু আনন্দিত হলেই চলবে না, এ থেকে শিক্ষা নিয়ে বিএনপির আগামীর অগ্রযাত্রাকে শক্তিশালী ও জনবান্ধন করে গড়ে তুলতে হবে।

পলাশ মন্ডল
সাবেক সাহিত্য প্রকাশনা সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল।
সাবেক যুগ্ম আহবায়ক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল।
সহ দপ্তর সম্পাদক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পিরোজপুর ২

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com