1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
নেতৃত্ব মানে ক্ষমতা নয়, মানুষের সেবা: জামাল উদ্দিন প্রতিবেদনে রেকর্ড হালনাগাদের পরামর্শ, অথচ হালনাগাদের ফাইলই আটকে রেখেছেন তহসিলদার! মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী লায়ন আব্দুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনির্দিষ্টকালের ছুটিতে। কুষ্টিয়ায় আশঙ্কাজনকভাবে বাড়ছে ডেঙ্গু, ২৫০ শয্যা হাসপাতালেই রোগীর ভিড়। লালমোহনে বিপুল পরিমাণ চোরাচালানকৃত সয়াবিন তেল, ০২টি কাভার্ডভ্যানসহ ৩ জন গ্রেফতার WIPC-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হলেন শ্রীলঙ্কার সাংবাদিক নেতা রাঙ্গা বান্দারানায়েকে কুষ্টিয়া সদর উপজেলার বংশী তলায় ডিবি পুলিশের অভিযানে দুই সন্ত্রাসী দুটি পিস্তল ও গুলিসহ আটক সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে লায়ন্স ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
সংবাদ শিরোনাম:

অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’: ৮ দিনে গ্রেফতার ৬,৫১৮ জন, উদ্ধার ৫৬ আগ্নেয়াস্ত্র

  • আপডেটের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২০৪ বার ভিউ

বিজয় চৌধুরী, ঢাকা

জাতীয় নির্বাচনের আগে সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ উদ্যোগে পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’–এ গত আট দিনে ৬ হাজার ৫১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে উদ্ধার হয়েছে ৫৬টি আগ্নেয়াস্ত্র।
রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ সদরদফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে সারাদেশে এ অভিযান শুরু করা হয়।
পুলিশ জানায়, অভিযান পরিচালনায় দেশজুড়ে ১৫ হাজার ৬৬২টি চেকপোস্ট বসানো হয়েছে। এসব চেকপোস্টে যানবাহন তল্লাশি, অপরাধী শনাক্তকরণ, সন্দেহভাজনদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রসঙ্গত, ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় অবৈধ অস্ত্র উদ্ধার, সহিংসতা দমন এবং নির্বাচনী পরিবেশ সুরক্ষায় এ অভিযান চালানোর সিদ্ধান্ত হয়। এরপর থেকেই পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও মাঠ পর্যায়ে সহায়তা করছে।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, সন্ত্রাসী নেটওয়ার্ক দমন ও সহিংসতা প্রতিরোধে এ অভিযান অব্যাহত থাকবে, এবং জাতীয় নির্বাচনের আগে সারাদেশে কঠোর নজরদারি বজায় থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com