1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
নোটিশ :
মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩ “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উপলক্ষে নেছারাবাদে নানা কর্মসূচি পালিত
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় জাতীয় গণতান্ত্রিক সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করার আহ্বান

  • আপডেটের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২১০ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

অপসংস্কৃতির বিরুদ্ধে সচেতন অবস্থান গ্রহণ করে গণতন্ত্র, মানবিকতা ও অসাম্প্রদায়িক চেতনা ধারণের মধ্য দিয়ে জাতীয় গণতান্ত্রিক সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করার দৃঢ় আহ্বান জানানো হয়েছে কুষ্টিয়ায়। বক্তারা বলেন,দেশপ্রেমিক ও গণমুখী সাংস্কৃতিক ধারা গড়ে তুলতে পারলেই সমাজে প্রগতিশীল ও মানবিক চেতনার বিকাশ সম্ভব।
এ উপলক্ষে ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ কুষ্টিয়া জেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির বকুলতলা চত্বরে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ টেলিভিশনের খ্যাতিমান গীতিকার আজব আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তারুল ইসলাম মুক্তি,সভাপতি—জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট,কুষ্টিয়া জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক সংগঠক পলান বিশ্বাস ও আব্দুর রশিদ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন,সংস্কৃতি কোনো বিচ্ছিন্ন বিষয় নয়; এটি জাতির আত্মার প্রতিচ্ছবি। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গণতন্ত্র,সাম্য ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে সাংস্কৃতিক আন্দোলনের বিকল্প নেই। বর্তমান সময়ের নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় গণতান্ত্রিক সাংস্কৃতিক আন্দোলনকে সুসংগঠিত ও গতিশীল করতে সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
সভায় ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ কুষ্টিয়া জেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হন আজব আলী (গীতিকার)। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান পলান বিশ্বাস ও আব্দুর রশিদ।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন মো.তালেব,আবুল কাশেম,নাজিমুল ইসলাম,সুশান্ত,আবু মুসা লিচু,শ্যামলী সুলতানা,ইরানি সুলতানা রোজ,বৃষ্টি আক্তার,মো.জাহিদ, উত্তম সরকার,জয়ন্ত বিশ্বাস,আব্দুর রাজ্জাক, ইউসুফ ও মিঠু আলী।
সভা শেষে উপস্থিত সাংস্কৃতিক কর্মী ও অতিথিবৃন্দ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং গণমানুষের পক্ষে একটি শক্তিশালী,সাহসী ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর ও প্রেরণাদায়ক পরিবেশ, যা উপস্থিত সবার মনে গভীর ছাপ ফেলে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com