1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

লালমোহন থানার ওসি সিরাজুল ইসলামের বিদায়,

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ২১৬ বার ভিউ

হাসান হৃদয়
স্টাফ রিপোর্টার

লালমোহনের মানুষ গেল এক বছরেরও বেশি সময় ধরে যে নামটিকে আস্থা ও নিরাপত্তার প্রতীক হিসেবে দেখেছে, তিনি হলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম। বদলি জনিত কারণে আজ তাকে বিদায় জানালো লালমোহন উপজেলা প্রশাসন ও পৌরসভা। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ বিদায় সংবর্ধনা যেন শুধু একটি অনুষ্ঠানে সীমাবদ্ধ ছিল না—ছিলো তাকে ঘিরে মানুষজনের শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর ভালোবাসার প্রকাশ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ। এছাড়া উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি—সবাই উপস্থিত ছিলেন ওসি সিরাজুল ইসলামের নিষ্ঠা, কর্মদক্ষতা ও অবদানকে স্মরণ করতে।

লালমোহনের সাধারণ মানুষের মতে, রাজনৈতিক পরিবর্তনের জটিল সময়ের মধ্যেও তিনি থানা পরিচালনায় রাখেন দৃঢ়, শান্ত ও বিচক্ষণ ভূমিকা। মাদকবিরোধী অভিযানে তার কঠোর অবস্থান বহু পরিবারকে রক্ষা করেছে অন্ধকারে ডুবে যাওয়ার হাত থেকে। অপরাধ দমন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ থেকে শুরু করে প্রতিটি ঘটনার দ্রুত তদন্ত—সব ক্ষেত্রেই তার পেশাদারিত্ব ছিল চোখে পড়ার মতো।

২০২৪ সালের ১৪ অক্টোবর লালমোহনে যোগ দিয়ে শুরু হওয়া দায়িত্ব পালনের এই যাত্রায় তিনি স্বীকৃতি হিসেবে ভোলা জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত হয়েছেন ছয়বার—যা একজন পুলিশ কর্মকর্তার নিষ্ঠা ও কর্মদক্ষতার উজ্জ্বল উদাহরণ।এখন তিনি যাচ্ছেন পটুয়াখালীর রাঙাবালী থানায় নতুন দায়িত্ব নিতে।

বিদায়ের মুহূর্তে লালমোহনের মানুষ শুধু একজন পুলিশ কর্মকর্তাকে নয়, একজন সৎ, দৃঢ় ও মানবিক মানুষকেও হারালো—যার কাজের স্মৃতি দীর্ঘদিন ধরে মনে রাখবে এই জনপদ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com