1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
নোটিশ :
তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় কবর থেকে দাদি-নাতির কঙ্কাল চুরি, এলাকায় আতঙ্ক।

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৩ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়ার কুমারখালীতে কবর থেকে দুটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার চাপড়া ইউনিয়নের পাহাড়পুর-নূরপুর কবরস্থান থেকে চোরের দল কঙ্কাল দুটি চুরি করে নিয়ে গেছে। কঙ্কাল চুরির এমন খবরে এলাকাজুড়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।
যাদের কঙ্কাল চুরি হয়েছে তারা হলেন, উপজেলার চাপড়া ইউনিয়নের পশ্চিম নগর সাঁওতা গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী ছারা খাতুন (৮৫)। ও তারই নাতি ছেলে রাতুল (১৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে বার্ধক্যজনিত কারণে মারা যান উপজেলার চাপড়া ইউনিয়নের পশ্চিম নগর সাঁওতা গ্রামের মৃত আব্দুস সাত্তার স্ত্রী ছারা খাতুন। তার মৃত্যুর মাসখানেক পরে মারা যায় তার নাতি ছেলে রাতুল। সে মনির উজ জামানের ছেলে। রাতুল জন্মগত শারীরিক প্রতিবন্ধী ছিল। তাদের দুজনের মরদেহ পাশাপাশি দাফন করা হয়েছিল। আজ মঙ্গলবার ফজরের নামাজ শেষে ছারা খাতুনের ছেলে রইসুল বিশ্বাস কবর জিয়ারত করতে এসে দেখেন তার মা ও ভাতিজার কবরের মাঝখানে কুয়ার মত গর্ত করা। ভিতরে দেহাবশেষ নেই।
এমন খবরে ওই কবরস্থানে উৎসুক জনতা ভিড় করেন। দেখতে পান পাশের ভুট্টা ক্ষেতে পড়ে আছে দুটি হাড়ের টুকরো ও একটি টাউজার। সংবাদ পেয়ে থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
রইসুল বিশ্বাস বলেন, ফজরের নামাজ শেষে মায়ের কবর জিয়ারত করে এসে দেখি মা ও ভাতিজার কবর খুঁড়া। ভিতরে কিছুই নেই। তাদের কঙ্কাল চুরি হয়েছে। বিষয়টি পুলিশে খবর দিলে তারা এসে তদন্ত করছে। এই চুরির সঙ্গে যারা জড়িত তাদের কঠোর বিচার চাই।
মোতাহার উজ জামান বলেন,কবরস্থান থেকে দুইটি লাশের কঙ্কাল চুরির ঘটনা আমাদের এলাকায় এই প্রথম। এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এতে ভয়ে আছে এই কবরস্থানে দাফন হওয়া অন্য লাশের স্বজনরাও। কবরস্থান এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি জানান তিনি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, কঙ্কাল চুরির সংবাদ পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও ঘটনাস্থল থেকে দুই টুকরো হাড় ও কিছু সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। তবে এঘটনায় কেউ থানায় অভিযোগ দেননি। তবুও পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com