1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
নোটিশ :
স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগের এক সপ্তাহ পর প্রথম স্ত্রীর রহস্যজনক মৃত্যু দীঘিনালায় ৫০ পিস ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার জগন্নাথকাঠী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা কুষ্টিয়া সদর উপজেলার ৪ নং বটতৈল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের হু’মকি তোষামোদ নয়, সত্যের পক্ষে সাংবাদিকতা লেখা। নদীর গতিপথ বদলে তলিয়ে যাওয়ার শঙ্কায় কুষ্টিয়া, সংকটে প্রমত্তা গড়াই। থানার ভেতর সিআইডি পরিদর্শককে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেপ্তার: বোচাগঞ্জের নাফানগর এসডিজি গ্রাম উদ্বোধন নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের মাধ্যমে যোগ্য নাগরিক হয়ে উঠার আহ্বান সচিবের

  • আপডেটের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৫১ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ব্যাডমিন্টন,টেবিল টেনিস ও ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৫–২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভলিবল মাঠে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম।
প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন,সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ,নিজের যোগ্যতা প্রকাশ এবং শারীরিক সক্ষমতা এসবই ক্রীড়ার মূল শিক্ষা। আধুনিক শিল্পায়ন ও প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতামূলক যুগে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। তাহলেই তারা যোগ্য মানুষ হিসেবে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখতে পারবে।
নিজ বিশ্ববিদ্যালয়ে ফিরে এসে আবেগঘন অনুভূতি প্রকাশ করে সচিব বলেন,ইসলামী বিশ্ববিদ্যালয় তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখানকার শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়ে আজ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন তিনি এবং ক্রীড়া বিভাগকে তিন লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম.এয়াকুব আলী এবং ট্রেজারার প্রফেসর ড.মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
স্বাগত বক্তব্য দেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড.শেখ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রফেসর ড.মোঃ রশিদুজ্জামান এবং শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মাবিলা রহমান।
সভাপতির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন,প্রতিষ্ঠালগ্ন থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষা ও ক্রীড়ায় উজ্জ্বল সাফল্য রেখে আসছে। তিনি বলেন,প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে শিখি। এই চ্যালেঞ্জই আমাদের ভবিষ্যৎ পরিবর্তনের ভিত্তি গড়ে দেয়। তিনি আরও উল্লেখ করেন,খেলাধুলায় অংশগ্রহণ শিক্ষার্থীদের মধ্যে ভালোবাসা,সহমর্মিতা ও আদর্শ যুবসমাজ গড়ে তুলতে সহায়তা করে।
অনুষ্ঠানে মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশন করেন জসিং থুই মারমা ও তার দল। লালন সঙ্গীত পরিবেশন করেন ডলি মণ্ডল ও তার দল। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত),বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের পক্ষ থেকে সচিব মোঃ মাহবুব-উল-আলমকে সম্মাননা প্রদান করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com