1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
নোটিশ :
বোচাগঞ্জে অসহায় পরিবারের মাঝে অর্থ বিতরণ করলেন এমপি পিনাক চৌধুরী যথাযথ মর্যাদায় কুষ্টিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত: প্রবীণদের স্থায়ী ঠিকানা ও চিকিৎসা সেবার অঙ্গীকার। কুষ্টিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের কঠোর প্রস্তুতি মণ্ডপে সিসি ক্যামেরা,স্বেচ্ছাসেবক ও পালাক্রমে পাহারা গুজব ঠেকাতে সতর্ক থাকার আহ্বান একজনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেই কি দুর্নীতির বিচার হয়ে যায়? নাকি আসল প্রশ্নটা হলো—এই অনিয়মের পেছনে আর কারা আছে? পিরোজপুরে ডিবির অভিযানে ২০০ পিস ইয়াবা সহ ২ লাখ টাকা উদ্ধার : আটক ১ ভূমিহীনদের অধিকার ও পুনর্বাসনের দাবিতে সমাবেশ বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বোরহানউদ্দিনে বীর মুক্তিযোদ্ধা সলেমান মাতব্বর পরিবারের সদস্যদের অভিযোগ: জমি বিরোধের জেরে হয়রানি ও মামলা দেওয়ার পাঁয়তারা তিন শতাধিক পরিবারকে বিনামুল্য ঔষধ দিল দীঘিনালা জোন কুষ্টিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের শিক্ষক আমির হামজার বিরুদ্ধে ছাত্রীকে অশা’লীন ভাষা ও তুলে নিয়ে যাওয়ার হু’মকির অভিযোগ ডিবি পরিচয়ে তজুমদ্দিনের সাবেক ভাইস চেয়ারম্যানকে তুলে নেওয়ার অভিযোগ।
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় মনোনয়ন বঞ্চিত সোহরাব উদ্দিনের সমর্থকদের সমাবেশে পুনঃবিবেচনার দাবি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২৬৪ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগে ব্যুরো প্রধান।

জাতীয় সংহতি দিবস উপলক্ষে কুষ্টিয়ায় অনুষ্ঠিত এক সমাবেশে কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব সোহরাব উদ্দিনের সমর্থকরা তাঁর মনোনয়ন পুনঃবিবেচনার দাবি জানিয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া পৌরসভা চত্বরে অনুষ্ঠিত ওই সমাবেশে বিএনপি,যুবদল,মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশের সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ। বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টু,সাংগঠনিক সম্পাদক ও স্পেশাল পিপি অ্যাডভোকেট শামীম উল হাসান অপু, সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, জেলা জাসাস সভাপতি ইমরান আহমেদ সুমন,শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরান জামান কামু এবং সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান শিপন।
সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শামীম উল হাসান অপু বলেন,দীর্ঘ ১৭ বছর যারা মাঠে থেকে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন,দল ও নেতার প্রতি অবিচল থেকেছেন—আজ তাদের বাদ দিয়ে মনোনয়ন দেয়া হয়েছে,যা অত্যন্ত দুঃখজনক।
তিনি আরও বলেন,ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হলে সংগঠন দুর্বল হয়ে পড়বে এবং মাঠ পর্যায়ে হতাশা সৃষ্টি হবে। বিএনপির এই নেতা মনোনয়ন প্রক্রিয়ায় ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।
অ্যাডভোকেট অপু জামায়াতে ইসলামী ও এনসিপি’র বিরুদ্ধেও সমালোচনামূলক বক্তব্য রাখেন। তিনি অভিযোগ করে বলেন,যারা বিএনপির আন্দোলনের সময় পাশে ছিল না,তারা এখন সুযোগ নিতে চাইছে। অথচ আমরা যারা লাঠি-গুলির মুখে থেকেছি,তাদের গুরুত্ব দেয়া হচ্ছে না—এটি ত্যাগী কর্মীদের প্রতি অবিচার। দলীয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে মনোনয়ন বণ্টন নিয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ে ক্ষোভের সঞ্চার হয়েছে। তৃণমূল নেতাকর্মীরা ত্যাগী ও যোগ্য প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার দাবি তুলেছেন।বক্তারা বলেন,অধ্যক্ষ সোহরাব উদ্দিন একজন ত্যাগী ও জনপ্রিয় নেতা,যিনি দলের দুঃসময়ে পাশে থেকেছেন এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। তাঁকে মনোনয়ন না দেওয়া নেতাকর্মীদের মাঝে গভীর হতাশা সৃষ্টি করেছে। তাই দলের শীর্ষ নেতৃত্বের কাছে তাঁকে পুনরায় মনোনয়ন বিবেচনার জোর দাবি জানানো হচ্ছে।
সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিলের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com