1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
নোটিশ :
কুষ্টিয়ার খাজানগরে খাল দখল ও দূষণে জনজীবন বিপর্যস্ত দেখার যেন কেউ নেই কুষ্টিয়ায় স্বস্তির বাতাস মূল্যবৃদ্ধির মাঝেও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহে রুহুল ফিলিং স্টেশন কুষ্টিয়া মিরপুরে পরিকল্পিত হত্যাকাণ্ডের চার মাস পরও বিচারহীনতা অসহায় পরিবারের আর্তনাদ ভয়াংকর সংকটে পরবে বিএনপি – পলাশ মন্ডল ভয়ংকর সন্ত্রাসী অস্ত্র ধারী এ কে এম নাসির উদ্দিন নান্নু আবারো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পায় তারা। উচ্ছেদের পরও নিয়ন্ত্রণহীন দখল—গুলিস্তানে ফের সড়ক-ফুটপাত দখলে হকারদের দাপট দৌলতখানে অগ্নি অস্ত্রসহ দুই সন্ত্রাসী ডাকাত আটক, প্রভাবশালী চক্রের সম্পৃক্ততার অভিযোগ তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন নেছারাবাদে হাম রুবেলার টিকাদান শুরু : পাবে ২২,৯৭৩ জন শিশু সাত ডাকাতের সঙ্গে জীবন বাজি রেখে একাই লড়লেন গৃহকর্তা : এক ডাকাত নিহত
সংবাদ শিরোনাম:

দিনাজপুর-২ আসনে পিনাকের মনোনয়ন বাতিলের দাবিতে তৃণমূল বিএনপির মানববন্ধন ও অবরোধ অব্যাহত

  • আপডেটের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৯১ বার ভিউ

মো : সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর

দিনাজপুর-২ (বিরল–বোচাগঞ্জ) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে সাদিক রিয়াজ চৌধুরী পিনাকের নাম ঘোষণার প্রতিবাদে তৃণমূল নেতাকর্মীদের আন্দোলন অব্যাহত রয়েছে।

রবিবার (১০ নভেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বোচাগঞ্জ সড়কের কাঞ্চন মোড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন। এক পর্যায়ে তারা সড়কে বসে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং কয়েকশ যানবাহন আটকা পড়ে। পরে বিরল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন একজন ব্যক্তিকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন, যিনি অতীতে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন এবং সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর আত্মীয়। বক্তাদের দাবি, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর খালিদ মাহমুদ চৌধুরীকে ভারতে পালাতে সহায়তা করেছিলেন পিনাক চৌধুরী।

তারা আরও অভিযোগ করেন, মনোনয়ন ঘোষণার পর পিনাক চৌধুরী স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে না দেখা করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন—যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

বক্তারা বলেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে এমন বিতর্কিত ব্যক্তিকে প্রার্থী করলে বিএনপির সাংগঠনিক ঐক্য ক্ষুণ্ন হবে এবং নির্বাচনে দলের অবস্থান দুর্বল হতে পারে। তারা দ্রুত এই মনোনয়ন বাতিলের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক ভিপি হামিদুর রহমান, বিরল উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, বিএনপি নেতা মমিনুল ইসলাম ও আব্দুল হাকিম প্রমুখ।

এ সময় বিরল ও বোচাগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com