1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ রেলস্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রেলপথ অবরোধ ।

  • আপডেটের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ বার ভিউ

মোঃ আসাদ আলী
বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি

শনিবার (৮ নভেম্বর) দুপুরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি সেতাবগঞ্জ স্টেশনে পৌঁছালে বিক্ষুব্ধরা প্রায় ১০ মিনিট ট্রেনটি আটকে রাখেন। এ সময় আয়োজিত কর্মসূচিতে বোচাগঞ্জ, কাহারোল, বিরলসহ আশপাশের এলাকার সামাজিক সংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও যাত্রী সাধারণ অংশ নেন। স্লোগানে মুখরিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দ্রুত যাত্রাবিরতি বাস্তবায়নের দাবি জানান।

বক্তারা বলেন, সেতাবগঞ্জ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জনবহুল এলাকা। প্রতিদিন হাজারো মানুষ এই স্টেশনের মাধ্যমে যাতায়াত করেন। পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি এখানে যাত্রাবিরতি দিলে বোচাগঞ্জ, কাহারোল, বিরল ও আংশিক পীরগঞ্জের যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে, সময় ও ভোগান্তি উভয়ই কমবে।

বোচাগঞ্জ পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির সভাপতি মাইনুল ইসলাম বুলু বলেন, “আমরা এর আগেও আন্দোলন করেছি। আমরা রেলওয়ে রাজস্ব প্রদান করি, অথচ মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। সেতাবগঞ্জে পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রাবিরতি এখন সময়ের দাবি।”

নিয়মিত যাত্রী নবাব আলী বলেন, “ট্রেন না থামায় আমাদের বিকল্প পথে যেতে হয়, এতে সময় ও খরচ দুই-ই বাড়ে।”

শেষে আয়োজকরা ঘোষণা দেন, আগামী সাত দিনের মধ্যে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের সেতাবগঞ্জ স্টেশনে যাত্রাবিরতির ব্যবস্থা না করা হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সেতাবগঞ্জ চিনিকলের পুনঃচালনা আন্দোলন পরিষদের আহ্বায়ক বদরুদ্দোজা বাপন, বোচাগঞ্জ উপজেলা
এনসিপির প্রধান সমন্বয়কারী তাফসীর হাসান, পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম ওয়ালী ফ্লাড ও সুমন ইসলাম প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com