1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
নোটিশ :
ভোলায় জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালায় মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনকে কারাদণ্ড। ভোলা সদর হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগে উত্তাল জনমত বোরহানউদ্দিনে সংঘর্ষ ইস্যু: সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেন প্রেসক্লাব সম্পাদক সোহেল মাহমুদ জ্ঞান, সততা ও ত্যাগের প্রতীক ইউনিফর্ম—নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা ইয়ামিন নোমান: বৈধ বিয়েকে ‘বিবাহিত প্রেমিকা’ বলে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন
সংবাদ শিরোনাম:

আর্মি সার্ভিস কোর ও আর্মি মেডিকেল কোর রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত

  • আপডেটের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ বার ভিউ

বিজয় চৌধুরী, ঢাকা

বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর (এএসসি) ও আর্মি মেডিকেল কোর (এএমসি) রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ আজ (১৫ অক্টোবর) যথাক্রমে জাহানাবাদ সেনানিবাসস্থ আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুল (এএসসিসিএন্ডএস) এবং শহীদ সালাহউদ্দিন সেনানিবাসস্থ আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুল (এএমসিসিএন্ডএস)-এ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান দু’টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে মেজর জেনারেল জে. এম. ইমদাদুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল — জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; এবং মেজর জেনারেল মোঃ হোসাইন আল মোরশেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি — জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া। তাঁরা কুচকাওয়াজ পরিদর্শন ও নবীন সৈনিকদের অভিবাদন গ্রহণ করেন।
চমৎকার শৃঙ্খলা, দক্ষতা ও সামরিক চেতনায় ভরপুর এই কুচকাওয়াজের মাধ্যমে আর্মি সার্ভিস কোর ও আর্মি মেডিকেল কোরের নবীন সৈনিকরা বাংলাদেশ সেনাবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
প্রধান অতিথিগণ তাঁদের বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশপ্রেম ও মানবসেবার আদর্শ তুলে ধরে নবীন সৈনিকদের উদ্দেশে বলেন— আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষ করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে হবে। তাঁরা নবীন সৈনিকদের দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠান দু’টিতে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, জেসিও ও অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রশিক্ষণপ্রাপ্ত রিক্রুটদের পরিবারবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com