1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
সাংবাদিকের ওপর হামলার মামলার আসামিরা প্রকাশ্যে, নীরব প্রশাসনে প্রশ্ন অনলাইন হ্যারাসমেন্ট ঠেকাতে মাঠে নেমেছে তরুণ প্রজন্ম লোডশেডিংয়ে অতিষ্ঠ ভোলার শিক্ষার্থীরা: বিদ্যুৎ অফিসে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে ক্ষোভ” লেখা দশমিনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদকের বিরুদ্ধে ব্যাবস্থা দীঘিনালায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আটক। ড্রেজার মেশিন নিয়ে অভিযোগের পর তদন্ত, বৈধ কাগজপত্র পেয়ে পুনরায় চালুর নির্দেশ মব ভায়োলেন্স: সামাজিক ব্যাধি, গণতন্ত্রের জন্য অশনিসংকেত অথবা মব ভায়োলেন্স: রাষ্ট্র, সমাজ ও গণতন্ত্রের বিরুদ্ধে এক ভয়াবহ নীরব যুদ্ধ মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে দীঘিনালায় মানববন্ধন ভোলা বোরহানউদ্দিনে ‘ফারিয়া’র প্রতিবাদী মানববন্ধন: “আমরা দালাল নই, সেবার অংশীদার” ফারিয়া স্বরুপকাঠী পশ্চিমাঞ্চল শাখার উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন
সংবাদ শিরোনাম:

কুয়াকাটায় ৭ দিনেও খোঁজ মেলেনি ৫ জেলের,অপেক্ষায় প্রহর গুনছে স্বজনরা।

  • আপডেটের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৯১ বার ভিউ

মোঃ অনিকুল ইসলাম উজ্জ্বল

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধুলাশ্বার ইউনিয়নের নতুনপাড়া গ্রামের পাঁচ জেলে গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে নিখোঁজ হয়েছেন। এক সপ্তাহ পার হলেও তাদের কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ জেলেরা হলেন মিলন বিশ্বাস, মিরাজ বিশ্বাস, রায়হান হাওলাদার, কাইউম ও ইউনুস।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২৮ সেপ্টেম্বর) ভোরে ধুলাশ্বার ইউনিয়নের নতুনপাড়া জেলে ঘাট থেকে লাল রঙের একটি ফাইবার নৌকা নিয়ে তারা বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু এরপর থেকে তাদের কারও সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিখোঁজ জেলে মিলন বিশ্বাসের ভাই মুস্তাকিন বিশ্বাস জানান, আমার ভাইসহ আরও চারজন মাছ ধরতে গিয়েছিল। সাধারণত দুই দিন পর ফিরে আসে তারা। কিন্তু এবার ৭ দিন পেরিয়ে গেলেও কোনো খবর নেই। হয়তো সাম্প্রতিক নিম্নচাপের প্রভাবে নৌকাটি ডুবে গেছে অথবা ইঞ্জিন বিকল হয়ে ভেসে আছে কোথাও।

এ ঘটনায় নতুনপাড়া ও আশপাশের জেলে গ্রামগুলোতে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পরিবারের সদস্যরা প্রিয়জনদের ফিরে পাওয়ার আশায় প্রতিদিন ঘাটে দাঁড়িয়ে তাকিয়ে আছেন দিগন্তের দিকে।

স্থানীয় মহাজন সগীর বুড়া বলেন, ওই নৌকায় আমার দাদনের কিছু টাকা বিনিয়োগ ছিল। এখনো কোনো খোঁজ না মেলায় পরিবারগুলোর অবস্থা অত্যন্ত করুণ।

স্থানীয় জেলে জাকির হোসেন জানান, নিখোঁজদের খোঁজে আশপাশের নৌকাগুলোকে সমুদ্রে পাঠানো হয়েছে, তবে এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

ইতিমধ্যে বিষয়টি কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। কোস্টগার্ড সূত্রে জানা গেছে, আবহাওয়া অনুকূলে এলেই আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শুরু করা হবে।

কুয়াকাটা নৌ পুলিশের এক কর্মকর্তা বলেন, নিখোঁজ জেলেদের সন্ধানে কোস্টগার্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।

ঘটনাটি নিয়ে উপকূলজুড়ে শোক ও উৎকণ্ঠার ছায়া নেমে এসেছে। নিখোঁজদের পরিবারের সদস্যরা এখনো আশা হারাননি— প্রতিদিন ভোরে ঘাটে দাঁড়িয়ে চেয়ে থাকেন দিগন্তে, হয়তো একদিন ফিরবে তাদের প্রিয়জনরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com