1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
নোটিশ :
দীঘিনালায় নিশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট, যুবকের ৩ মাসের কারাদণ্ড কুয়াকাটায় ২০ ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার সড়ক দুর্ঘটনায় প্যারালাইজড মন্টু মোল্লার পাশে এডুব্রিজ ফাউন্ডেশন বাংলাদেশ দর্শনার আকন্দবাড়ীয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত গোপালগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের ব্যাটারি চুরি যুবক গ্রেপ্তার কুষ্টিয়া ঝাউদিয়া ইউনিয়নে চাঁদা দাবির অভিযোগ মিথ্যা, সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে পাল্টা অভিযোগ ধর্ষণ মামলার আসামী কর্তৃক তরুণীকে অপহরণ ও হত্যার হুমকি, আদালতে মামলা ২৭ বছর পর কারামুক্ত কালু: মানবিক পুনর্বাসন হোক, তবে দুলাল হত্যার শোককে উপেক্ষা নয়। স্কুলে যাওয়ার কথা বলে নিয়ে গিয়ে নাবালিকাকে বিয়ে ১০ লাখ টাকা যৌতুক দাবিতে নির্যাতনের অভিযোগ, হুমকি দেওয়া হচ্ছে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ারও অধিকার’ নাটকের উদ্বোধন ময়মনসিংহের মেঘ ভেলা রিসোর্টে
সংবাদ শিরোনাম:

সড়ক দুর্ঘটনায় প্যারালাইজড মন্টু মোল্লার পাশে এডুব্রিজ ফাউন্ডেশন বাংলাদেশ

  • আপডেটের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৪ বার ভিউ

বিজয় চৌধুরী, ঢাকা

সড়ক দুর্ঘটনায় প্যারালাইজড হয়ে শারীরিকভাবে অসুস্থ হলেও জীবনসংগ্রামের কাছে হার মানেননি মোঃ মন্টু মোল্লা। জীবিকার তাগিদে তীব্র রোদ-বৃষ্টি উপেক্ষা করে মানুষের কাছে সাহায্য চেয়ে দিন কাটাচ্ছিলেন তিনি। তাঁর এমন অসহায়ত্বের চিত্র এডুব্রিজ ফাউন্ডেশন বাংলাদেশের নজরে আসে।

পরবর্তীতে ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল সরেজমিনে তাঁর পরিস্থিতি পরিদর্শন করে। অনুসন্ধানে জানা যায়, মন্টু মোল্লার একটি ছোট দোকানঘর থাকলেও সেখানে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় পণ্য কেনার মতো কোনো পুঁজি নেই। পাশাপাশি পরিবারের পক্ষ থেকেও তিনি পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছিলেন না।

এ পরিস্থিতিতে সাময়িক আর্থিক সহায়তার পরিবর্তে তাকে স্থায়ীভাবে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেয় এডুব্রিজ ফাউন্ডেশন বাংলাদেশ। এরই অংশ হিসেবে ফাউন্ডেশনের ‘কর্মপ্রভা কর্মসংস্থান প্রকল্প–১’-এর আওতায় মন্টু মোল্লার দোকানে প্রয়োজনীয় মালামাল ও ব্যবসায়িক পুঁজি প্রদান করা হচ্ছে।

ফাউন্ডেশন সংশ্লিষ্টরা জানান, তাদের লক্ষ্য শুধু অসহায় মানুষের হাতে সাময়িক সহায়তা তুলে দেওয়া নয়; বরং তাদের জন্য একটি স্থায়ী জীবিকার ব্যবস্থা তৈরি করা। এর মাধ্যমে মন্টু মোল্লা যেন ভিক্ষাবৃত্তি থেকে বেরিয়ে নিজের শ্রম ও সামর্থ্যের মাধ্যমে আত্মসম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন, সেই সুযোগ তৈরি করা হচ্ছে।

এডুব্রিজ ফাউন্ডেশন বাংলাদেশ শিক্ষা বিস্তারের পাশাপাশি একটি সুন্দর, মানবিক ও আত্মনির্ভরশীল সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। সমাজের অসহায় মানুষের জীবনে স্থায়ী পরিবর্তন আনার লক্ষ্যেই এ ধরনের কর্মসংস্থানভিত্তিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষের ছোট একটি অনুদানও একজন অসহায় ব্যক্তির জন্য স্থায়ী জীবিকার পথ তৈরি করতে পারে। পাশাপাশি একটি পরিবারকে দিতে পারে স্বাবলম্বী হয়ে ওঠার সুযোগ। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এমন উদ্যোগে সহযোগিতার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com