1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
ভোলার দৌলতখানে রেজবি বেগম (২২) নামের এক ওমান প্রবাসীর স্ত্রী’র লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরহানউদ্দিন সাচড়া ইউনিয়নে চাঁদার জন্য দোকান ঘর ভাঙচুর এমন অভিযোগ করছেন এক অসহায় পরিবার দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার, ভালো দামের আশায় চাষি-ব্যবসায়ীরা গড়াই নদী রক্ষায় কুষ্টিয়ায় নদী পরিব্রাজক দলের ভাসমান সভা ও নদী পরিদর্শন ভোলা জেলার লালমোহন থানা পুলিশের অভিযানেঃ-১০০ (‌‌একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন আটক। বিনা পারিশ্রমিকে এক হাজারেরও বেশি মৃতদেহের গোসল ও কাফনের কাজ করা আব্দুল খালেক ঢালী জীবনের শেষ সময়ে এখন নিজেই অসহায়। দীঘিনালা ৭ বিজিবি ব্যাটালিয়ন এর ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী ইলিশার হাট বাজার মহাসড়কের ব্রিজে বড় ধরনের ফাটল, দুর্ঘটনার আশঙ্কা এক সময়ের আনোয়ার আলী আবার ফিরছেন তার চিরাচরিত হীন রুপে। মাদক সেবী নয়, মাদক সম্রাট ধরার দাবি—তবেই মাদকমুক্ত হবে ভোলা
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ার কুমারখালীতে দুর্গাপূজায় শান্তির প্রহরী আনসার বাহিনী পূজামণ্ডপে দায়িত্বশীল ভূমিকা পালন

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬২ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যারা। পূজা উদযাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে তাদের এই নিরলস ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে।

জানা গেছে,কুষ্টিয়া জেলার ২৪৯টি পূজামণ্ডপে মোট ১,৬১৪ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করা হয়েছে। এর মধ্যে কুমারখালী উপজেলায় রয়েছে ৫৯টি পূজামণ্ডপ,যেখানে সর্বমোট ৩৯০ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন।

দুই ধাপে এই সদস্যদের মোতায়েন করা হয়েছে। প্রথম ধাপে ২৪ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ১৫৪ জন সদস্য দায়িত্ব পালন করেন। পরবর্তীতে দ্বিতীয় ধাপে ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত মোট ৩৯০ জন আনসার-ভিডিপি সদস্য কুমারখালীর বিভিন্ন পূজামণ্ডপে মোতায়েন রয়েছেন।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) হামিদা পারভীন ও উপজেলা প্রশিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ নিয়মিত মণ্ডপ পরিদর্শন করছেন। তারা বলেন, “আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালনে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দিচ্ছেন। পূজার সময় নিরাপত্তা নিশ্চিত করতে সবাই কাজ করছেন একদলীয় মনোভাব নিয়ে।

সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির সদস্যরাও আনসার বাহিনীর এই সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান,আনসার সদস্যদের উপস্থিতিতে পূজামণ্ডপে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় থাকছে,ফলে ভক্ত-দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজা উপভোগ করতে পারছেন।

স্থানীয়রা বলছেন,আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর ভূমিকা বরাবরের মতো এবারও প্রশংসনীয়। তাদের এই দায়িত্বশীলতা সমাজে শান্তি ও সম্প্রীতির বার্তা দিচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com