1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
নোটিশ :
তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় কুমারখালী গড়াই নদী বালুর ঘাটে ডাকাতি, গুলিবিদ্ধ -১

  • আপডেটের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৪ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীর গড়াই নদীতে বালু তোলার সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে সবুজ আলী (৪২) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার কয়া বালুঘাটে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
সবুজ শহরতলীর জগতি ঢাকা মিনাপাড়ার শহীদুল বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বালুর ঘাটটির ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
গুলি ছোড়ার সময় এ সংক্রান্ত ৪ মিনিট ৪৯ সেকেন্ডের একটি সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, মুখোশধারী তিনজন আগ্নেয়াস্ত্র নিয়ে গুলিবর্ষণ করতে করতে দৌঁড়ে আসেন। এ সময় তাদের সঙ্গে আরও কয়েকজন মুখোশধারী দুর্বৃত্তদের দেখা যায়। এতে আতঙ্কিত হয়ে ট্রাকের চালক ও বালু ঘাটের শ্রমিকরা পালিয়ে যায়। এ সময় বালুর ঘাটটির ক্যাশ কাউন্টারে থাকা প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়।
গুলিবিদ্ধ সবুজ আলী বলেন, ‘গেল রাত ১১টার দিকে প্রায় আট থেকে দশজন মুখোশধারী সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে গুলি করতে করতে আসেন বালুর ঘাটে। এ সময় আমার পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে ও ক্যাশ কাউন্টারে থাকা প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের কঠোর বিচার চাই।’
ঘাটটির ইজারাদার রাকিব হোসেন বলেন, ‘আমরা টেন্ডারের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের বালি অপসারণের কাজ পেয়েছি। বৈধভাবে আমরা ব্যবসা করছি। রাতে কয়েকজন মুখোশধারী সন্ত্রাসীরা আমার ম্যানেজারের পায়ে গুলি করে প্রায় দুই লাখ টাকা লুট করে নিয়ে গিয়েছেন। আমরা কাউকে চিনতে পারিনি। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘গুলিবিদ্ধ হয়ে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত।’
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে একজন আহত হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com