1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
নোটিশ :
নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের বিচার কোথায়? — কোরআনের ন্যায়বিচারের আলোকে নারী-পুরুষ উভয়ের সুরক্ষা চাই। আমতলীতে কাজ শেষের আগেই সড়ক ধসে খালে, যান চলাচল বন্ধ এইচএসসি পরীক্ষার্থী আরিফের ওপর হামলার অভিযোগ তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা

  • আপডেটের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ বার ভিউ

খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

কুষ্টিয়া জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
@আজ সোমবার সকালে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে কল্যাণ সভা এবং পরে পুলিশ সুপারের কার্যালয়ে অপরাধ সভা অনুষ্ঠিত হয়।

সকাল ৯ টার দিকে অনুষ্ঠিত কল্যাণ সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। সভায় পুলিশ সদস্যদের কল্যাণমূলক বিভিন্ন প্রস্তাব অনুমোদন ও বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে থানাসহ অন্যান্য ইউনিটের পুলিশ সদস্যদের সমস্যার সমাধান ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। দায়িত্ব পালনে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে আগস্ট মাসের জন্য নয়জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন পুলিশ সুপার।

পরে দুপুর ১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি অপরাধ দমন ও নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে সব পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশনা দেওয়া হয়।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সব থানার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com