1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
নোটিশ :
তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩
সংবাদ শিরোনাম:

কুষ্টিয়ায় ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

  • আপডেটের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ বার ভিউ

মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান।

ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হলো ১০ম বার্ষিক ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুষ্টিয়া সদর উপজেলার কুঠিপাড়া মডেল মসজিদের হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজল মাজমাদার, সাধারণ সম্পাদক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ও সাধারণ সম্পাদক কুষ্টিয়া বড় জামে মসজিদ। বিশেষ অতিথি ছিলেন পারভেজ মাজমাদার, সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রবীণ হিতোষী সংঘ কুষ্টিয়া জেলা শাখা ও সভাপতি খুলনা বিভাগীয় প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখা, সোহেল খন্দকার, সহ-সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগীয় প্রেসক্লাব ও প্রধান সম্পাদক দৈনিক স্বর্ণযুগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম গাজ্জালী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজিজুল হক। সঞ্চালনায় ছিলেন মোঃ ইব্রাহিম খলিল, শাহেদুল হক শিমুল ও শানজিদ রহমান সিয়াম। আলোচনায় অংশ নেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব খুরশীদ আলম জোয়াদ্দার, সাবেক ব্যাংকার আলাউদ্দিন আহমেদ, সাবেক কাউন্সিলর এস.এম ওসমান গণি, কাজী রেজাউল হক ও সাংবাদিক সাইফুদ্দিন আল আজাদ। প্রতিযোগিতায় ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জন শিক্ষার্থী কুরআন তেলাওয়াত, হামদ-নাত, ক্বিরাত ও ইসলামিক সংগীতসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, এ ধরনের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা তরুণ প্রজন্মকে ধর্মীয় শিক্ষার প্রতি অনুপ্রাণিত করবে এবং নৈতিকতা ও মূল্যবোধে সমৃদ্ধ সমাজ গঠনে সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দুয়া ও মোনাজাত পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম হাফেজ মাহাবুবুর রহমান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com