1. mh01610093622@gmail.com : dainikdakshineroporadh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
তজুমদ্দিনে মাদকবিরোধী অভিযানে চা-দোকানি আটক, ইয়াবার সংখ্যা নিয়ে বিভ্রান্তি মাদকবিরোধী অভিযানে যাওয়ার আগে পুলিশেরই তল্লাশি: স্বচ্ছতার বার্তা দিল মেহেরপুর জেলা পুলিশ আদালতে মিথ্যা তথ্য উপস্থাপন, বরগুনায় এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ। দীঘিনালা পুলিশের মানবিক উদ্যোগে মায়ের কাছে ফিরল শিশু ভোলায় স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ধারণ, গ্রেফতার ৩ পূবালী ব্যাংক মিয়ারহাট শাখার উদ্যোগে নেছারাবাদে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ বোচাগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬: রাষ্ট্রীয় আয়োজনে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা, স্মারক তুলে দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন, সংরক্ষিত হবে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস বোরহানউদ্দিনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ–৫ কিশোরের বিরুদ্ধে মামলা, আটক ৩
সংবাদ শিরোনাম:

চরফ্যাশনে পলাতক আসামি পরকীয়ার সময় আটক, এলাকাবাসীর বিক্ষোভ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৮ বার ভিউ

রাজিব হাসান রাজু,,

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শশীভুষণ থানার জাহানপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এক পলাতক আসামিকে পরকীয়ার সময় হাতেনাতে আটক করেছে স্থানীয় জনগণ। আটক ব্যক্তির নাম জয়নাল আবেদীন ওরফে জনু মাঝি। তিনি বাজারের সাবেক সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগের সাবেক সভাপতি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জনু মাঝি দীর্ঘদিন ধরে মালদ্বীপ প্রবাসী এক ব্যক্তির স্ত্রীর সঙ্গে পরকীয়া ও অনৈতিক সম্পর্ক চালিয়ে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি নিজের তিন স্ত্রী রেখে গোপনে ওই প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং বিভিন্ন সময়ে তার বাড়িতে যাতায়াত করতেন।

স্থানীয়দের সন্দেহ হলে তারা নজরদারি শুরু করেন। একপর্যায়ে, গতকাল (১৮ ফেব্রুয়ারি) রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে তাকে হাতেনাতে আটক করা হয়। এ সময় উত্তেজিত জনতা তাকে ঘিরে ফেলে এবং বিচার দাবি করে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসীর দাবি, জনু মাঝি দীর্ঘদিন ধরে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকলেও পারিবারিক ও রাজনৈতিক প্রভাবের কারণে পার পেয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এবং সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com